আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

করোনা সংক্রমণের সময় কোন কোন ফল বেশি করে খাবেন

করোনা সংক্রমণের সময় কোন কোন ফল বেশি করে খাবেন

ছবি : সংগৃহীত

কোভিড-১৯ এর দ্রুত সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই সময় গৃহবন্দি হয়ে থাকার সময় আমাদের শরীরকে সুস্থ রাখার ব্যাপারে নানা ধরনের নিয়ম মেনে চলা জরুরি। তার মধ্যে অন্যতম খাদ্যাভ্যাস। কী খাব আর কী খাব না, সেটা বুঝে নেওয়াটা এখন খুব জরুরি। চিকিৎসকেরা বলছেন, এই সময় নানা ধরনের ফল খাওয়ার খুব প্রয়োজন। তাতে যে কোনও ধরনের শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের শরীর অনেক বেশি প্রস্তুত থাকতে পারবে।

বিভিন্ন ধরনের ফলের মধ্যে চিকিৎসকেরা মূলত লেবুজাতীয় ফল খাওয়ার উপরেই বেশি গুরুত্ব দিতে চাইছেন।

চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, লেবুজাতীয় নানা ধরনের ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি। আমাদের শরীরকে শক্তপোক্ত ভাবে ধরে রাখা, কোষগুলির মধ্যে যোগাযোগকে মসৃণ রাখার ব্যাপারে এক ধরনের প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই প্রোটিনের নাম ‘কোলাজেন’। আমাদের শরীরই এই প্রোটিন তৈরি করে। ভিটামিন-সি সেই কোলাজেন তৈরির প্রক্রিয়ায় কার্যত অনুঘটকের কাজ করে।

প্রায় সব ধরনের লেবুজাতীয় ফলেই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি। মুসাম্বি লেবু, পাতি লেবু, কাগজি লেবু, কমলা লেবু, বাতাবি লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি। তাই চিকিৎসেকরা বলছেন, গৃহবন্দিত্বের সময় বাড়ির খাওয়াদাওয়া বা অফিসে যেতে হলে টিফিনেও বিভিন্ন ধরনের লেবুজাতীয় ফলের এখন খুব প্রয়োজন। তাতে আমাদের শরীরে কোলাজেন তৈরির কাজটা সহজতর হবে।

অরিন্দম জানাচ্ছেন, একই সঙ্গে দরকার পেয়ারা খাওয়া। পেয়ারায় থাকে বিভিন্ন ধরনের ভিটামিন। দরকার আপেল খাওয়া। আর প্রয়োজন বেদানা। লোহার সঙ্গে নানা ধরনের প্রয়োজনীয় ভিটামিন প্রচুর পরিমাণে থাকে এই ফলগুলিতে।

চিকিৎসকদের বক্তব্য, যে কোনও ধরনের ভিটামিন সব সময়েই আমাদের শরীরের পক্ষে উপকারী। আর করোনা সংক্রমণের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শরীরের প্রতিরোধী ব্যবস্থাকে শক্তিশালী ও সক্রিয় রাখার প্রয়োজন আরও বেড়ে গিয়েছে। তাই নানা ধরনের ফল এখন নিয়মিত ভাবে খাওয়া প্রয়োজন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত