আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

করোনা থেকে সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার ঝুঁকি

করোনা থেকে সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার ঝুঁকি


করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া প্রতি তিনজনের মধ্যে একজন রোগী দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন। নতুন এক গবেষণায় এমনটাই সতর্ক করা হয়েছে।

কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদি প্রভাবের মধ্যে ফুসফুসের ক্ষতি, দীর্ঘস্থায়ী ক্লান্তি, এমনকি মস্তিষ্কের ক্ষতির আশঙ্কাও রয়েছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগের (এনএইচএস) তথ্যানুসারে, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া প্রতি তিনজনের মধ্যে একজনের দীর্ঘমেয়াদে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে।

দ্য টেলিগ্রাফকে এনএইচএস সিকোল সেন্টারের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. হিলারি ফ্লয়েড বলেন, ‘আমরা জানি না করোনার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা কতটা দীর্ঘ হবে। ৫০ এবং ৬০ এর কোঠায় থাকা মানুষের ২০ বছরের মধ্যে স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়বে কিনা।’

ডা. ফ্লয়েডের মতে, বয়স্ক মানুষজন কোভিড-১৯ এর ঝুঁকিতে থাকলেও, কম বয়সি অনেক মানুষকে এই রোগে আক্রান্ত হতে দেখে তিনি হতবাক হয়েছেন। তিনি বলেন, ‘কম বয়সি অনেকে শারীরিকভাবে সক্রিয় ছিল, জিমে গিয়েছে, সাঁতার কেটেছে- অথচ করোনায় আক্রান্ত হয়ে তারা এখন বিছানা ছেড়ে উঠতে পারে না। আমরা সত্যিই বয়স চল্লিশের কোঠায় গুরুতর কোনো করোনা রোগী আশা করিনি, তাদের বয়স বেশি হওয়ার  প্রত্যাশা করেছিলাম।’

ডা. ফ্লয়েড আরো বলেন, ‘আমরা দেখেছি অনেক বয়স্ক রোগী সত্যিকার অর্থে করোনার বিরুদ্ধ লড়াই করে যাচ্ছেন। তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা অনেক বেশি। তবে সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হওয়া লাগতে পারে।’

কিছুদিন আগে চীনের বিজ্ঞানীরাও সতর্ক করে বলেছিলেন যে, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের গবেষণায় জানানো হয়, করোনা থেকে সুস্থ হওয়া রোগীরা হতাশা, অনিদ্রা, খাবারে অনীহাসহ বিভিন্ন মানসিক এবং স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন। এমনকি শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দীর্ঘমেয়াদি ক্ষতিও হতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত