আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আপনার পেটের চর্বি কমাতে সবচেয়ে সহজ পদ্ধতি

আপনার পেটের চর্বি কমাতে সবচেয়ে সহজ পদ্ধতি

পেটের চর্বি দেখতে যেমন দৃষ্টিকটু তেমনি চলাফেরায়ও নানা সমস্যা। অথচ খাবার-দাবারের প্রতি একটু মনোযোগী হলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। সে জন্য অবশ্যই অস্বাস্থ্যকর খাবার বাদ দিতে হবে, খেতে হবে স্বাস্থ্যকর খাবার। সঙ্গে কিছু ব্যায়াম করলে পেট থেকে চর্বি সহজেই ঝেড়ে ফেলা যায়।
বেশি বেশি পানি পান : আমাদের শরীরের ৭০ ভাগই পানি। আমাদের শরীরের পরিপাকের কাজের বেশির ভাগই পানির উপস্থিতিতে হয়ে থাকে। সুতরাং শরীরে যখন যথেষ্ট পরিমাণ পানি থাকে তখন পরিপাকের কাজটাও সহজেই হয়।

লবণ পরিহার : লবণাক্ত খাবার পরিহার করা উচিত। সেই সঙ্গে সংরক্ষিত খাবারও। কেননা সংরক্ষিত খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। শরীরের জন্য লবণ আসলে ক্ষতিকর, কেননা এটি পানি ধারণ করে রাখে। এটার কারণেই অনেক সময় শুষ্ক দেখায়।
ভাজাপোড়া খাবার পরিহার : প্রথমে ফ্রিজে যেসব অস্বাস্থ্যকর খাবার জমা আছে সেগুলো ফেলে দিতে হবে। এসব অস্বাস্থ্যকর খাবারের স্থলে তাজা ফল, শাকসবজি এবং শস্যজাতীয় খাবার রাখতে হবে। অতিরিক্ত সিদ্ধ খাবার খাওয়া থেকেও দূরে থাকতে হবে, কেননা এসব খাদ্যে খাদ্যমান নষ্ট হয়ে যায়।
কাঁচা রসুন সেবন : প্রতিদিন সকালে ২/৩ টুকরা কাঁচা রসুন এবং এক গ্লাস লেবুর শরবত খাওয়ার অভ্যাস করলে দারুণ উপকার পাওয়া যাবে। এটা একদিকে যেমন ওজন কমার গতি ত্বরান্বিত করে তেমনি রক্ত সঞ্চালনের গতি বাড়াতে সাহায্য করে।
সাদা চালের ভাত থেকে দূরে থাকা : সাদা চালের ভাত খাওয়া পরিহার করতে হবে। খেতে হবে গমের খাবার।
বেশি করে ফল খাওয়া : প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি করে ফল খেতে হবে। ফল শরীরের ভিটামিনের অভাব পূরণ করবে, সেই সঙ্গে খনিজের অভাবও।
শিম খাওয়া : শরীর থেকে চর্বি ঝেড়ে ফেলতে শিমজাতীয় খাবার বেশি খেতে হবে। নিয়মিত শিমজাতীয় খাবার খেলে মাংসপেশির যেমন উপকার হয় তেমনি হজমশক্তি বাড়ে। খেতে হবে শসাজাতীয় খাবারও। কেননা শসা যেমন সতেজ রাখতে সহায়তা করে তেমনি এটি কম ক্যালরি সমৃদ্ধ খাবার। শসায় সাধারণত ৯৬ ভাগ পানি থাকে, যা খাবারটিতে ঠাণ্ডা রাখতে সহায়তা করে।


শেয়ার করুন

পাঠকের মতামত