আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে কী করবেন

হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে কী করবেন

অনেকেই হাঁটুর ব্যথায় ভোগেন। হাঁটুর ব্যথার মূল কারণ হল ওজন বৃদ্ধি। বেশিরভাগ সময় দেখা যায়, ওজন বেশি থাকলে শরীরের ভার এসে হাঁটুর উপর পড়ে। তখন ব্যথা বেড়ে যায়। অনেকের আবার একটা বয়সের পর হাড়ের ক্ষয় হয়। বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা থাকে বেশি। এ কারণে তারাই হাঁটুর ব্যথায় বেশি ভোগেন।

বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক অবস্থায় এই রোগ নিয়ন্ত্রণ না করলে কারও কারও অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়ে। কয়েকটি টিপস মেনে চললে ঘরোয়া উপায়েই এই ব্যথা কমানো যায়। এমনকী ওষুধের প্রয়োজন পড়েই না।

ব্যায়াম : প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কলেজ অব রিউম্যাটোলিজ অ্যান্ড দ্য আর্থ্রাইটিস ফাউন্ডেশন জানাচ্ছে, কয়েকটি ব্যায়ামেই কমতে পারে ব্যথা। এক্ষেত্রে হাঁটা, সাইকেল চালানো, সাঁতার, যোগব্যায়াম কার্যকরী হতে পারে। সবারই দিনে ৩০ মিনিট ব্যায়াম হাঁটা প্রয়োজন।

স্ট্রেন্থেনিং এক্সারসাইজ: মেডিক্যাল নিউজ টুডে জানাচ্ছে, পায়ের পেশি ও হাড়কে শক্তিশালী করার জন্য আপনাকে করতে হবে ব্যায়াম। এক্ষেত্রে স্কোয়াট, লেগ রেইজসহ নানা ধরনের ব্যায়াম করা প্রয়োজন। তাহলে এই সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

ওজন কমান: ওজন বেশি থাকলে শরীরের ভার গিয়ে পড়ে হাঁটুর উপর। ফলে ক্ষতি আরও দ্রুত গতিতে হতে থাকে। তাই ওজন দ্রুত হারে কমিয়ে ফেলুন। চেষ্টা করুন ডায়েটে বদল আনার ও ব্যায়াম করার। তবেই সুস্থ থাকতে পারবেন।

ডায়েট ঠিক করুন: বাইরের খাবার খাওয়া যাবে না। ফ্যাট জাতীয় সব ধরনের খাবার এড়িয়ে যান। বরং সবজি, ফল খেতে পারেন। এসব খাবারে থাকা ফাইবার শরীর সুস্থ রাখে। অনেক রোগ থেকেও দূরে থাকা যায়।

স্ট্রেচিং করুন : মনে রাখবেন, এই ধরনের ব্যায়ামের ক্ষেত্রে স্ট্রেচিং কার্যকরী হতে পারে। রোজ পায়ের স্ট্রেচিং করুন। দেখবেন ব্যথা সহজেই দূর করা সম্ভব হচ্ছে। তাই দুশ্চিন্তা না করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত