আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গরমেও কেন ঠান্ডা-জ্বর হয়

গরমেও কেন ঠান্ডা-জ্বর হয়

গ্রীষ্ম শেষে বর্ষা শুরু হয়ে গেছে। মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। তারপরও গরমের তীব্রতা কিন্তু কমছে না। অতিরিক্ত গরমে নানাবিধ অসুখ-বিসুখও দেখা দিচ্ছে। ঘরে ঘরে ঠান্ডা, কাশি, জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। কিন্তু গরমেও কেন ঠান্ডা লাগে? গরমে ঘাম থেকে লাগতে পারে ঠান্ডা। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে শরীরের ঘাম দেরিতে শুকায়। ঘামে ভেজা কাপড় শরীরে বেশ সময় ধরে থাকলে সেখান থেকেও ঠান্ডা বসে যায়।

গরমের সময় অতিরিক্ত ঠান্ডা পানি পান করা হয়। ঠান্ডা পানি পান করার কারণেও এমনটা হতে পারে। আবার ঘরের ভেতর অথবা কর্মস্থলে শীততাপনিয়ন্ত্রিত পরিবেশ আর বাইরে গরম ও আর্দ্রতা, তাপমাত্রার এই তারতম্যে ঠান্ডা বসে যায়। রাতে দীর্ঘক্ষণ ফ্যান বা এসি চালিয়ে রাখলে অনেকেরই ঠান্ডা লেগে যায়। গরমের সময় ভাইরাস সংক্রমণও বেড়ে যায়। যে কারণে সাইনোসাইটিস, নাক ও গলায় প্রদাহের প্রকোপ দেখা দেয়।

স্বাস্থ্য পরামর্শ

১. নাক দিয়ে বাষ্প নেওয়া: নাক বন্ধ হলে গামলা অথবা মগে গরম পানি নিয়ে মাথা তোয়ালে দিয়ে ঢেকে সেই গরম ভাপ নিন দিনে দুই থেকে তিনবার। মেন্থল বিহার করতে পারেন, কিন্তু দিনে একবারের বেশি মেন্থল ব্যবহার না করাই ভালো। গরম পানি নিয়ে শাওয়ার নিলেও নাক বন্ধের ভাব কমে যায়।

২. পানীয়: প্রচুর পানি খান। ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণে দিনে আড়াই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন। ঠান্ডা লাগলে আদা দেওয়া লেবু–চা পান করতে পারেন। এ ছাড়া হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন।

৩. খাদ্যতালিকা: ভিটামিন সি–সমৃদ্ধ ফল, যেমন লেবু, কমলা, আমলকী, আমড়া প্রতিদিন খেতে পারেন। এতে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়। সর্দি–কাশিতে চিকেন স্যুপ খেলে ভালো হবে। এটি শরীরে পুষ্টি জোগাতে সাহায্য করবে। শর্ষে, রসুন, গোলমরিচ ইত্যাদি মসলাযুক্ত খাবার রাখতে পারেন খাদ্যতালিকায়।

৪.অ্যান্টিবায়োটিক: বেশির ভাগ সময় ঠান্ডা, কাশির এসব সমস্যা অ্যালার্জি বা ভাইরাসজনিত, যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামলজাতীয় ওষুধই যথেষ্ট। তবে জ্বর ১০৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে বা ১০ দিনের মধ্যে ভালো না হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

৫. বিশ্রাম: ঠান্ডা, কাশি, জ্বর হলে শরীরকে বিশ্রাম দিতে হবে। তাড়াতাড়ি সুস্থতার জন্য ভাইরাস সংক্রমিত রোগে বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত