আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হৃদরোগের চিকিৎসায় তিন ধরনের স্টেন্টের রিংয়ের দাম কমল

হৃদরোগের চিকিৎসায় তিন ধরনের স্টেন্টের রিংয়ের দাম কমল

এলএবাংলাটাইমস

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হওয়া যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের তিন ধরনের স্টেন্টের দাম কমানো হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে যুক্তরাষ্ট্রের স্টেন্ট উৎপাদনকারী কোম্পানির প্রতিনিধি এবং স্টেন্টের মূল্য নির্ধারণ-সংক্রান্ত কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত রেজোলিউট ইন্টেগ্রিটির ভিত্তিমূল্য ৮৮০ মার্কিন ডলার থেকে কমে এখন থেকে ৫০০ ডলারে পাওয়া যাবে।

একইভাবে রেজোলিউট ওনিক্সের দাম ২৫০ ডলার কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯০০ ডলার। এ ছাড়া অনিক্স ট্রকারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ ডলার। এবারই প্রথম নতুন এই রিং বাংলাদেশে পাওয়া যাবে।

বাংলাদেশে এসব স্টেন্ট সরবরাহ করে ম্যাট্রোনিক বাংলাদেশ লিমিটেড। তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান এবং বাইরের বিভিন্ন স্টেন্ট কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা তাদের পণ্যের ভিত্তিমূল্য কমাতে সম্মত হন।

বৈঠকের সিদ্ধান্ত হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় তৈরি হওয়া স্টেন্টের দাম ৪৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৪ জুন বিশ্বের শীর্ষ স্টেন্ট উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান অ্যাবট ল্যাবরেটরিজ এবং বোস্টন সায়েন্টিফিক তাদের ব্যবহৃত আটটি স্টেন্টের দাম কমাতে সম্মত হয়, যা আগামী মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত