আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সামাজিক কাজে সম্পৃক্তরা ভুলে যাওয়া রোগে আক্রান্ত কম হয়

কুমিল্লায় ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া রোগের কারণ, ধরন, চিকিৎসা ও সচেতনতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, সামাজিক কাজে সম্পৃক্তরা ভুলে যাওয়া রোগে আক্রান্ত কম হন। মাদক, ধূমপানে আসক্ত, উচ্চ রক্তচাপ, স্থূলতা ও ডায়াবেটিস রোগীদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। প্রথম দিকে চিকিৎসকের পরামর্শে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে পরিবার ও সমাজের সহযোগিতায় রোগী তার অবস্থার উন্নতি করতে পারেন।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকিম। তিনি ডিমেনশিয়া রোগের আদ্যোপান্ত উপস্থাপন করেন। এ রোগে বেশি আক্রান্ত হন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। নারী-পুরুষ উভয়েই এই রোগে আক্রান্ত হতে পারেন। এ ক্ষেত্রে এসব রোগীদের অবহেলা বা হেয় না করে তাদের যত্ন ও চিকিৎসা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম। ডা. তৌফিকুন্নবী খানের সঞ্চালনায় বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক কর্নেল ডা. গোলাম কাওনাইন, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমুল হাসান চৌধুরী নাসিম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম।

বিএমএ কুমিল্লার সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম। ধন্যবাদ জানান বিএমএ কুমিল্লার সহসভাপতি ডা. মো. মজিবুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত