আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৩২৭

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৩২৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। এর মধ্যে আটজন ঢাকা সিটির এবং তিনজন ঢাকা সিটির বাইরের। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪০৭ জন ভর্তি হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আট হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে চার হাজার ৩৫৪ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এক লাখ ১৪ হাজার ৫১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫৪ হাজার ৪০৯ জন এবং ঢাকার বাইরে ৬০ হাজার ১০২ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫৪৮ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৪০৪ জন এবং ঢাকার বাইরে ১৪৪ জন মারা গেছে।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫০ হাজার ৬০ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছে ৫৫ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দুই হাজার ২৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮১৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছে এক হাজার ৪৪০ জন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত