আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

যৌনতৃপ্তি যেভাবে বাঁচায় পুরুষের জীবন!

যৌনতৃপ্তি যেভাবে বাঁচায় পুরুষের জীবন!

প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক কমায় নিয়মিত অর্গাজম। প্রতীকী ছবিটি সংগৃহীত

পুরুষের প্রোস্টেটের স্বাস্থ্য নিয়ে সচরাচর কথা বলতে চান না তারা। কিন্তু সুস্থ থাকার জন্য এ ব্যাপারে জেনে রাখা জরুরী। হার্ভার্ড ইউনিভার্সিটির এই গবেষণাটি যদিও পুরুষের জন্য বিব্রতকর মনে হতে পারে, তবে তাদের জীবন রক্ষার জন্য তা জরুরী।

কী বলা হয়েছে এই গবেষণায়? গবেষকেরা বলেন, নিয়মিত অর্গাজম হলে পুরুষের শুক্রাণু উৎপাদনকারী গ্রন্থি সুস্থ থাকে এবং ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায়। ইউরোপিয়ান ইউরোলজি জার্নালে প্রকাশিত ৩২ হাজার পুরুষের ওপর করা এক গবেষণায় দেখা যায়, উচ্চ মাত্রার যৌন সক্রিয়তা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় ৩৩ শতাংশ।


তাহলে কী পরিমাণে অর্গাজম হওয়াটা আপনার জন্য ভালো? গবেষণাটির মতে, মাসে ২১ বার। মোটামুটি বছরের ২৫২ বার, বছরের ৭০ শতাংশ দিনে অর্গাজম হওয়াটা এক্ষেত্রে উপকারী। গবেষকেরা নিশ্চিত নন ঠিক কীভাবে অর্গাজম কমায় ক্যান্সারের ঝুঁকি। কিন্তু তারা ধারণা করছেন এতে ক্যান্সার সৃষ্টিকারী টক্সিন শরীর থেকে বের হয়ে যেতে পারে।


ইউনিভার্সিটি অফ সিডনির পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার সবচাইতে বেশি দেখা যাওয়া ক্যান্সার হলো প্রোস্টেট ক্যান্সার, আর ক্যান্সারে মৃত্যুর দিক থেকে তৃতীয়। বয়স্ক মানুষে তা বেশি দেখা যায়। ৮৫ শতাংশ প্রোস্টেট ক্যান্সার দেখা যায় ৬৫ বা তার চাইতে বেশি বয়সী পুরুষে।


তবে অর্গাজম সুখকর হলেও, শুধু সেটাই আপনাকে সুস্থ রাখবে এমনটা বলা যায় না। হার্ভার্ডের গবেষকেরা বলেন, সক্রিয় যৌনজীবন থাকা মানে এর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সার্বিক স্বাস্থ্যও ভালো ছিল। সব দিক দিয়ে সুস্থ থাকার কারণে তা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। এ কারণে খাদ্যভ্যাস এবং ব্যায়াম বজায় রাখা এবং ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখাটাও আপনার জন্য জরুরী।


সুত্র: নিউ ইয়র্ক পোস্ট

শেয়ার করুন

পাঠকের মতামত