আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ম্যারাথন দৌড় শরীরের জন্য ঝুঁকিপূর্ণ

ম্যারাথন দৌড় শরীরের জন্য ঝুঁকিপূর্ণ

লন্ডনে রবিবার (২২ এপ্রিল) ম্যারাথনে দৌড়বেন অন্তত চল্লিশ হাজার মানুষ। এর আগে লন্ডন ম্যারাথনে অংশ নিয়ে প্রায় প্রতি বছরই অংশগ্রহণকারীদের মধ্যে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। কখনো শোনা যায় মারা যাওয়ার খবরও।

লিভারপুল জন মুর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক বিজ্ঞানী ড. মার্ক লেইক বলছেন, ম্যারাথন দৌড়ানো একটি বিরাট শারীরিক চ্যালেঞ্জ। এর ফলে শরীরের হাড়, মাসলস, লিগামেন্ট এবং ধমনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এমনকি যারা রোজ দৌড়ান, তাদেরও এসব প্রত্যঙ্গে যেকোনো আঘাত সারতে সময় লাগে। এজন্য শরীরের দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন বলে জানাচ্ছেন ড. লেইক। খবর- বিবিসির।

তবে ড. লেইক যাদের দৌড়ানো বা ম্যারাথনে অংশ নেয়াকে ঝুঁকিপূর্ণ মনে করেন তারা হচ্ছেন-
--যাদের ওজন অতিরিক্ত বেশি ও শারীরিকভাবে সমর্থ নন
--আঘাতের পূর্ব রেকর্ড আছে
--শরীরের গঠনে অসামঞ্জস্য আছে যাদের, যেমন এক পা আরেক পায়ের চেয়ে ছোট
ড. লেইক মনে করেন, কোনরকম পূর্ব প্রস্তুতি ছাড়া ম্যারাথনে অংশ নেয়া বেশ ঝুঁকিপূর্ণ।
এমনকি স্থূলতা কিংবা হৃদরোগের চাইতেও একে বেশি বিপজ্জনক মনে করেন তিনি।

নিতে হবে প্রস্তুতি
তবে, যদি হাতে সময় নিয়ে কেউ যথাযথ প্রস্তুতি নিয়ে ম্যারাথনে অংশ নিতে চান, তাহলে কোন সমস্যা তৈরি হবার সম্ভাবনা নেই।

ড. লেইক মনে করেন, এর ফলে শরীর প্রস্তুত হয় একটি চ্যালেঞ্জ গ্রহণের জন্য।

এজন্য তিনি হার ও মাসলের পাশাপাশি হৃদরোগের আগাম খোঁজখবর নেয়ার পরামর্শ দেন।

হাইড্রেটেড থাকতে হবে
এ সময়ে আবহাওয়া গরম এবং বাতাসে জলীয় আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ফলে এ সময়ে ম্যারাথন দৌড়ানো বেশ কঠিন। কারণ এখন অনেক ঘাম হবে।

ড. লেইক বলছেন, ম্যারাথনে দৌড়ে একজন মানুষের চার লিটার পর্যন্ত ঘাম হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই তাদের শরীর পানিশূন্য হয়ে পড়বে। যে কারণে শরীরকে এ সময় পানি এবং তরল জাতীয় খাবার পানীয় গ্রহণ করতে হবে। তবে সেজন্য ম্যারাথন রুটে সকল মোড়ে থেমে পানি না খাবারই পরামর্শ দেন ড. লেইক।

প্রথমবারের মত যারা ম্যারাথনে দৌড়বেন, তাদের জন্য কিছু টিপস
-- ম্যারাথনে দৌড়ানোর সিদ্ধান্ত নেবার পর চিকিৎসকের পরামর্শ নিতে হবে
-- অন্তত চার থেকে ছয় মাস প্রস্তুতি নেবার জন্য সময় রাখা উচিত
-- সপ্তাহে তিন থেকে পাঁচদিন দৌড়াতে হবে, এবং প্রতিবার আগের চেয়ে সময় বাড়াতে হবে
-- প্রস্তুতির সময় যথাযথ বিশ্রাম এবং আঘাত সারার সময় দিতে হবে
-- ম্যারাথনের সপ্তাহে প্রচার কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে, যাতে শরীর সেটা শক্তি হিসবে ব্যবহার করতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত