আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কানাডায় স্বেচ্ছামৃত্যুর পক্ষে রায়

কানাডায় স্বেচ্ছামৃত্যুর পক্ষে রায়

একেবারেই নিরাময় অযোগ্য বা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে রায় দিয়েছেন কানাডার সুপ্রিম কোর্ট। রায়ের ফলে চিকিৎসরকরা চাইলে এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বেচ্ছায়মৃত্যুতে সাহায্য করতে পারবেন।দুজন কানাডীয় নারীর পক্ষে একটি মানবাধিকার সংগঠনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেন কানাডার সর্বোচ্চ আদালত। সর্বসম্মতিক্রমে দেওয়া এ রায়ে ১৯৯৩ সালে স্বেচ্ছামৃত্যুর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে নাগরিকদের অধিকারে 'হস্তক্ষেপ' বলে উল্লেখ করা হয়। খবর বিবিসির একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নে সরকারকে এক বছর সময় বেঁধে দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে আইন প্রণয়ন করা না হলে বর্তমানে প্রচলিত আইনটি বাতিল হয়ে যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে এ ধরনের স্বেচ্ছামৃত্যুর অনুমোদন রয়েছে। কিন্তু কানাডার আইনে স্বেচ্ছায় মৃত্যুবরণ বা স্বেচ্ছামৃত্যুতে সাহায্য করলে সর্বোচ্চ ১৪ বছরের শাস্তির বিধান রয়েছে। আদালতের দেওয়া এ রায়ে কানাডার নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, এ ধরনের আইন বিশ্বজুরে 'আত্মহত্যার পর্যটন' হিসেবে আবির্ভূত হবে। যেসব দেশে এ ধরনের মৃত্যু আইনত দণ্ডনীয় সেসব দেশের নাগরিকরা অন্য দেশে গিয়ে আত্মহত্যা করবে। তবে রায়ের পক্ষে লোকের সংখ্যাও কম নয়। তাদের মতে, প্রতিটি মানুষের তার জীবন অথবা মৃত্যুর মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার অধিকার রয়েছে; এটি তার নাগরিক অধিকারের মধ্যেই পড়ে।

শেয়ার করুন

পাঠকের মতামত