আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত, রণক্ষেত্র দিল্লি

ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত, রণক্ষেত্র দিল্লি

ভারতে বর্ণবাদী ও মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজ্যে বিক্ষোভের মধ্যে দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হওয়ার পর তা আরও ব্যাপক আকার নিয়েছে, নতুন নতুন শহরে ছড়িয়েছে বিক্ষোভ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার দিল্লির সিলামপুর এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা একটি পুলিশ স্টেশন ও ৭টি রেল স্টেশনে আগুন ধরিয়ে দেয়। বাস ও গাড়িতেও ভাঙচুর চালায় তারা। এতে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ।

দিল্লি পুলিশ বলছে, গোটা পরিস্থিতির সঙ্গে যারা যুক্ত তাদের ছাড় দেওয়া হবে না।

এছাড়া দেশিটির মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতাসহ বেশ কিছু শহরে ব্যাপক প্রতিবাদের খবর পাওয়া গেছে। প্রতিবাদে মুম্বাইয়ে টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন।

জানা যায়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে, লেখা, আপনারা যখন ঘুমোচ্ছেন, তখন দেশ মরতে বসেছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরুর ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। আইআইএম আমদাবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত অর্ধশত শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এছাড়াও আইআইএম বেঙ্গালুরুর শিক্ষক-শিক্ষার্থীরা নাগরিকত্ব আইন ও জামিয়া মিলিয়ার ঘটনা নিয়ে মোদীকে চিঠি লিখেছেন। রাস্তায় নামেন হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কানপুর, বম্বে, মাদ্রাজ আইআইটির শিক্ষার্থীরা আজ ক্লাস বয়কট করেন।

এদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের মঙ্গলবার রাজপথে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে মমতা বলেন, নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জিকার বিরুদ্ধে যে সব গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, সেগুলোতে সহমর্মিতা জানাই। পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না।

অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের কোনও নাগরিকের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে এদিন কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মোদি বলেন, আমি কংগ্রেস ও তার সহযোগীদের খোলা চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকে তো ঘোষণা করুন যে আপনারা সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব দেবেন। একবার একথা বললেই তাদের কড়া মূল্য চোকাতে হবে। একই সঙ্গে মোদির চ্যালেঞ্জ, জম্মু ও কাশ্মীরেও আর কোনওদিন সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করতে পারবে না কংগ্রেস।

তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে মুসলিমদের ভয় দেখাচ্ছে বিরোধীরা।

দেশের মুসলিমদের আশ্বস্ত করে মোদি বলেন, মুসলিমদের ভয় দেখাতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যা প্রচার করছে কংগ্রেস। আমি এই আইন ভারতীয় নাগরিকদের ওপর কোনও প্রভাব ফেলবে না। আবার বলছি, এই আইনে কোনও ভারতীয় নাগরিক কোনও ভাবে প্রভাবিত হবেন না।

নতুন নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব অমুসলিম শরণার্থী ভারতে গেছেন; তারা দেশটির নাগরিকত্ব পাবেন। সমালোচকরা বলছেন, এই আইনে মুসলিম শরণার্থীদের ব্যাপারে একই ধরনের বিধান রাখা হয়নি; যা ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত