আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আন্দোলনকে ‘মুসলিম অভ্যুত্থান’ হিসেবে দেখছে বিজেপি

আন্দোলনকে ‘মুসলিম অভ্যুত্থান’ হিসেবে দেখছে বিজেপি

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ চলছেই। এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে নতুন নতুন রাজ্যে। ১৪৪ ধারা, গুলি, লাঠিচার্জ করেও দমন করা যাচ্ছে না বিক্ষোভ। এমন অবস্থায় বিজেপি নেতৃত্ব নিয়মিতভাবে এই বিক্ষোভকে ‘মুসলিম অভ্যুত্থান’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বিরোধীরা অভিযোগ করছেন, নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদকে বিজেপি শুধুই মুসলিমদের বিক্ষোভ হিসেবে তুলে ধরতে চাইছে। ফলে বেছে বেছে মুসলিম বিক্ষোভকারীদের তথা দিল্লিতে পুলিশ কঠোর দমন নীতি নিচ্ছে। প্রথমে জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ। এছাড়া গতকাল পুরনো দিল্লির দরিয়াগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ তারই নমুনা বলে বিরোধীদের দাবি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মিছিল যখন দরিয়াগঞ্জের গলিতে, তখন পুলিশ পিছন থেকে হঠাৎ এসে লাঠিচার্জ করে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার বলছেন, ‘কারা সহিংসতা করছে, তা পোশাক দেখেই চেনা যাচ্ছে।’ তার এই বক্তব্য বিশেষ সম্প্রদায়কে ইঙ্গিত করেছে বলে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন নাগরিকত্ব আইনের পক্ষে যে ১১০১ জন বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন, তাদের অন্যতম হলেন স্বপন দাশগুপ্ত। তিনি টুইটারে যুক্তি দিয়েছেন, ‘ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, এই অশান্তি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ার বিরুদ্ধে মুসলিমদের অভ্যুত্থান। নাগরিকত্বের বিষয়টি তাতে সুবিধা মতো যোগ করে নেওয়া হয়েছে।’

তবে সিপিএমের পলিট বুরো সদস্য নীলোৎপল বসু বলেন, ‘বিজেপি প্রথম থেকেই এই প্রতিবাদকে ধর্মীয় চেহারা দিতে চাইছে। যাতে সাম্প্রদায়িক মেরুকরণে সুবিধা হয়। কিন্তু বাস্তবতা হলো, সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সংবিধানের পক্ষে রুখে দাঁড়িয়েছেন তারা।’

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন দেশের গরিব মানুষের বিরুদ্ধে। সংবিধানের মূল আত্মার বিরুদ্ধে। মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমে সংবিধানের পক্ষে লড়ছেন।’

এদিকে বিক্ষোভ একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে। বিহারেও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জামিয়া ও ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদ হয়েছে। তবে তা শান্তিপূর্ণ ছিল। পরে রাতেও প্রচুর ছাত্রছাত্রী বিক্ষোভ অংশ নেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সহিংসতায় এখন পর্যন্ত ২০ জনের বেশি নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, পুলিশের গুলিতে তারা মারা গেছেন। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করছে। কিন্তু যেসব ভিডিও ভাইরাল হয়েছে সেখানে পুলিশকে গুলি করতে দেখা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত