আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মার্কিন বাহিনী ও পেন্টাগন ‘সন্ত্রাসী’, ইরানে বিল পাস

মার্কিন বাহিনী ও পেন্টাগন ‘সন্ত্রাসী’, ইরানে বিল পাস


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, সামরিক দপ্তর পেন্টাগনকে ‘সন্ত্রাসী প্রতিষ্ঠান’ আখ্যায়িত করেছে ইরানের সংসদ। একই সঙ্গে দেশটির এলিট ফোর্স কুদস বাহিনীকে আরও শক্তিশালী করতে দুইশ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে।

অতর্কিত মার্কিন হামলায় নিহত সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির দাফনের দিন মঙ্গলবার একটি বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই বিল পাস করে ইরানের পার্লামেন্ট।

গত শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরের সন্নিকটে ড্রোন হামলা চালিয়ে কাশেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই শীর্ষ জেনারেল ও তার কুদস বাহিনীকে বেশ কয়েকবার সন্ত্রাসী বলে অভিহিত করেছিল।

তারই প্রতিক্রিয়ায় ওই সময় একটি বিলে ইরানও মার্কিন সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ও যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে পাল্টা আখ্যা দিয়েছিল। ইসলামিক রেভোলুশনারি গার্ড কোর্পসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্তও করেছিল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার পাস হওয়া বিলটি আগের বিলটির সংশোধিত রূপ বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তেহরান প্রতিনিধি অ্যাসড বেইগ।

এই বিলে মার্কিন সামরিক বাহিনী, সামরিক দপ্তর পেন্টগনের সব কর্মকর্তা-কর্মচারীসহ তাদের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এবং যারা সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়া হয় বিলটিতে।

যেকোনো মার্কিন প্রতিষ্ঠানকে সামরিক, বুদ্ধিভিত্তিক, আর্থিক, প্রযুক্তিগত যেকোনো সহায়তা কার্যক্রম সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা হিসেবে বিবেচনা করা হবে বলে বলা হয়েছে এই বিলে।
জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় ‘চরম প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। যেকোনো সময় মার্কিন স্থাপনায় হামলার আশক্সক্ষা করা হচ্ছে। তবে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ৫২টি স্থান মার্কিন হামলার আওতায় রয়েছে বলেও টুইট বার্তায় জানিয়েছিলেন ট্রাম্প।

শেয়ার করুন

পাঠকের মতামত