আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সিরিয়ায় গোপনে ৭৫ ট্রাক সেনা-অস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় গোপনে ৭৫ ট্রাক সেনা-অস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের হামলা-পাল্টা হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যে সিরিয়ায় গোপনে ৭৫ ট্রাক সেনা-অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

কোনো প্রকার ঘোষণা ছাড়াই গোপনে সিরিয়ার তেলসমৃদ্ধ কয়েকটি এলাকায় প্রায় ৭৫ ট্রাক সেনা, অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা ও আনাদলু এজেন্সি জানিয়েছে।

সিরিয়ার সরকারের অভিযোগ, পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জর ও দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাকেহ’র কয়েকটি এলাকা থেকে তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাটে বিশাল এই সেনাবহন মোতায়েন করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

সেনা মোতায়েনের এই ঘটনা স্বীকার করেছে মার্কিন কর্মকর্তারা। তবে তাদের দাবি, ইরাক ও সিরিয়ার আইএস জঙ্গি দমনে এসব সেনা পাঠানো হয়েছে।

গত বছরের অক্টোবরে উত্তর-পূর্ব সিরিয়া থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ঘোষণা অনুযায়ী, ওই অঞ্চল সেনা সরিয়ে ইরাকে নেয়া হয়। ২০ অক্টোবর শতাধিক ট্রাকে করে মার্কিন বাহিনী ইরাকে প্রবেশ করে বলে এক প্রতিবেদনে জানায় সিএনএন।

কিন্তু কুর্দি বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তেলক্ষেত্রগুলোয় প্রায় ৫০০ সেনা মোতায়েন রাখে ওয়াশিংটন। সম্প্রতি সেই সব সেনাকেই ফিরিয়ে আনা হয়েছে।

কুর্দি নিয়ন্ত্রিত তুর্কি সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় নগরী কামিশলি থেকে কয়েকটি সূত্র সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ জানিয়েছে, সেমালকা সীমান্ত পথ অতিক্রম করে সিরিয়ার দুই প্রদেশের মার্কিন অবস্থানের দিকে ৭৫টি ট্রাকের একটি বহর গেছে। সীমান্ত পথেই দজলা নদীর ওপর পন্টুনের তৈরি সেতু রয়েছে।

বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের দাবি, সন্ত্রাসীগোষ্ঠী আইএসের হামলা থেকে তেল ক্ষেত্র এবং স্থাপনা রক্ষায় এ বহর পাঠানো হয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, সিরিয়ার তেল ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্বার্থ হাসিল করবে আমেরিকা। সিরিয়াতে ফের মার্কিন সেনা মোতায়েন মেনে নেয়নি বাগদাদ।

শেয়ার করুন

পাঠকের মতামত