আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনের হুবেই প্রদেশে মৃত্যুর মিছিলে একদিনে যোগ হয়েছে আরও ১১৬ জনের নাম। এ নিয়ে ভয়াবহ এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৮৩ জনে।

শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার প্রদেশটিতে মারা গেছেন ১১৬ জন। এই প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চার হাজার ৮২৩ জন। এ নিয়ে প্রদেশটিতে করোনায়ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৯৮৬ জনে।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে এই ভাইরাস। ভাইরাসটি চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে। বিভিন্ন দেশে চীন থেকে ফেরা মানুষের কাছ থেকে অন্য মানুষে কভিড-১৯ ছড়িয়ে পড়ার খবর আসতে থাকায় গত ৩০ জানুয়ারি এ ভাইরাস নিয়ে স্বাস্থ্যক্ষেত্রে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এখনও একে বৈশ্বিক মহামারি (প্যানডেমিক) ঘোষণা করেনি সংস্থাটি।

চীনে হুট করে আক্রান্ত-মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ডব্লিউএইচও-এর জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মিশেল রায়ান বলেন, স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি বদলানোয় সংখ্যা হঠাৎ বেশি দেখালেও সার্বিক প্রাদুর্ভাবকে এটি খুব বেশি প্রভাবিত করবে না।

ভাইরাস সংক্রমণ রোধে চীনে মৃতদের পুড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে লাশ পোড়া বাতাস ছড়িয়ে যাচ্ছে চীনের হুবেই প্রদেশ থেকে আরও দূরে। প্রায় দেড় মাস অবরুদ্ধ থাকা এক মৃত্যুপুরী যেন উহান। সেখানে আটকা পড়েছেন বহু বিদেশিও। খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এই মৃত্যু উপত্যকায় বেঁচে থাকার লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ছেন বাসিন্দারা।

এদিকে চীনের বাইরে এখন পর্যন্ত হংকং, ফিলিপাইন ও জাপানে তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। চীনের বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস নামক প্রমোদতরীতে। বিলাসবহুল ওই নৌযান তিন হাজার ৭০০ যাত্রী নিয়ে এখন কোয়ারেন্টাইনে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে থাকা ১৭৫ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশের মধ্যে চীনের প্রতিবেশী ১৪টি দেশ রয়েছে সবার ওপরে। এর মধ্যে চীনের সঙ্গে আকাশ, নৌ ও সড়কে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশ। চীনের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর গভীর সম্পর্ক থাকায় এসব দেশে জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুরে এ পর্যন্ত ৫০ জন সংক্রমিত হয়েছে। এর ফলে সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিভিন্ন অফিসে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সিঙ্গাপুরে চীনারা উল্লেখযোগ্য সংখ্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। দেশটিতে বিভিন্ন স্থানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত