আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১১২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১১২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১২ জন মানুষ নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। যুক্তরাষ্ট্রে এখন করোনায় মৃত্যুর সংখ্যা ৪১৪ জন। সবচেয়ে বেশি বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মহামারি করোনাকে প্রতিরোধে ও প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে আরও বেশি পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া না হলে আরও বেশি মানুষ প্রাণ হারাবেন। সর্বশেষ খবর অনুযায়ী শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়ে ১১৪ জন প্রাণ হারিয়েছেন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দেশটিতে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছেই।

গত একদিনে আরো ৮ হাজার ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৫৬ জনে। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর র‌্যান্ড পলের দেহেও আজ করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও উভয়েই রোববার চিকিৎসা সামগ্রীসহ অন্যান্য সেবাসমাগ্রীর অত্যাবশ্যকীয় চাহিদা পূরণে হোয়াইট হাউসকে আরও বেশি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মেয়র ব্লাসিও এনবিসিকে বলেন, ‘যদি প্রেসিডেন্ট সক্রিয় ভূমিকা না নেন, তাহলে যারা বাঁচতে পারতেন তারাও হয়তো মারা যাবেন। আগামী ১০ দিনের মধ্যে আমরা যদি আরও ভেন্টিলেটর না পাই তাহলে অনেক মানুষ হয়তো মারা যাবেন, যাদের হয়তো মরতে হতো না।’

গভর্নর কুওমো কেন্দ্রীয় সরকারের প্রতি আরও বেশি চিকিৎসা সামগ্রী সরবরাহ করার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘সময়টা খুব গুরুত্বপূর্ণ, প্রতি মিনিট হিসাব করতে হচ্ছে এবং এটা আসলেই জীবন ও মরণের বড় একটা প্রশ্ন।’ রোববার সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত