আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

জেনারেল মটরসকে করোনার চিকিৎসা সরঞ্জাম বানাতে বাধ্য করছেন ট্রাম্প

জেনারেল মটরসকে করোনার চিকিৎসা সরঞ্জাম বানাতে বাধ্য করছেন ট্রাম্প

এক বিশেষ ক্ষমতাবলে বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরসকে (জিএম) করোনা রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম বানাতে বাধ্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোরীয় যুদ্ধের সময়কার ‘ডিফেন্স প্রোডাকশন’ আইন অনুযায়ী একজন  প্রেসিডেন্ট জাতীয় প্রতিরক্ষার স্বার্থে কোনও কোম্পানিকে যে কোনও সরঞ্জাম উৎপাদনের নির্দেশ দিতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেই আইনের বলে  জেনারেল মোটোরসকে করোনো রোগীদের জন্য ভেন্টিলেটর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

বিশ্বে এখন সবথেকে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ড ওমিটররের পরিসংখ্যান অনুযায়ী, সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৪ জনের। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেছেন, জিএম সময় নষ্ট করেছে এবং আমেরিকানদের জীবন রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।

শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালের ওপর চাপ বাড়বে। মহামারির চূড়ান্ত পর্যায়ে হাসপাতালের শয্যা সংখ্যা ও প্রয়োজনীয় ভেন্টিলেটরেরও সংকট দেখা দিতে পারে। সবেচেয়ে বেশি উপদ্রুত নিউ ইয়র্কে এখনই ভেন্টিলেটরের অপ্রতূলতা দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট  ট্রাম্প অবশ্য বলে আসছিলেন, কোম্পানিগুলো স্বেচ্ছায় করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা করায় প্রতিরক্ষা আদেশের দরকার পড়বে না। তবে শুক্রবার এক টুইট বার্তায় তিনি অভিযোগ করেন, জিএম ৪০ হাজার ভেন্টিলেটর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাত্র ৬ হাজার দিয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী ম্যারি বারার সমালোচনাও করেন তিনি। তবে শুক্রবার জিএম বলেছে আগামী এপ্রিল থেকে প্রতি মাসে দশ হাজার ভেন্টিলেটর বানাতে পারবে তারা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট হওয়ায় তাদের চিকিৎসায় ভেন্টিলেটর প্রয়োজন পড়ে। লুইজিয়ানার গভর্নর শুক্রবার জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে তাদের ভেন্টিলেটরের মজুদ শেষ হয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্রিটিকাল কেয়ার মেডিসিন সোসাইটির ধারণা করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রের  নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রায় ৯ লাখ ৬০ হাজার রোগীর ভেন্টিলেটরের দরকার পড়বে। নিউ ইয়র্ক ৩০ হাজার ভেন্টিলেটর চেয়ে পাঠিয়েছে। তবে শুক্রবার ট্রাম্প বলেছেন, এটা বেশি চাওয়া হয়ে গেছে বলে ধারণা করছেন তিনি। তবে নিউ ইয়র্কের গভর্নরের দাবি তথ্য ও উপাত্তের ভিত্তিতেই চাওয়া হয়েছে।

এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত