আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

খোঁজ মিলল বিশ্বের প্রথম করোনা আক্রান্তের

খোঁজ মিলল বিশ্বের প্রথম করোনা আক্রান্তের

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে জাল বিছিয়েছে করোনা ভাইরাস। মানব সভ্যতার সামনে সাম্প্রতিক অতীতের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম কোভিড-১৯। কিন্তু জানেন কি এই রোগের প্রথম শিকার কে? কার শরীরে প্রথম বাসা বেঁধেছিল রোগটি? অবশেষে সেই মহিলার খোঁজ মিলেছে।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ইউহানে করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়টি সামনে আসে। ইউহানের স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসকরা প্রথম করোনাভাইরাসটিকে চিহ্নিত করেন। সংক্রমণ ঠিক কবে শুরু হয়েছে তা স্পষ্ট নয়।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, করোনায় প্রথম সংক্রমিত হন ইউহান শহরের এক চিংড়িমাছ বিক্রেতা মহিলা। নাম ওয়েই গুইশিয়ান। ২০১৯ সালের ১০ ডিসেম্বর তার শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।গবেষকদের ভাষায় ইনিই হলেন করোনার ‘পেশেন্ট জিরো’। প্রথমে ফ্লুয়ের মতো উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে যান ওয়েই। কিন্তু সেখানকার চিকিৎসায় কাজ হয়নি। উল্টো আরো দুর্বল হয়ে যান তিনি। তখনই তার মনে হয়ছিল রোগটি সামান্য ফ্লু নয়।

পরে বড় হাসপাতালে চিকিৎসা হয় ওয়েইয়ের। মাসখানেক হাসপাতালে চিকিৎসার পরই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এখনো আছেন বহাল তবিয়তে। তবে ওয়েইয়ের দাবি, করোনার মহামারিতে পরিণত হওয়ার পিছনে চীন সরকারের ব্যর্থতাই দায়ী। সরকার যদি প্রথমে এর গুরুত্ব বুঝত, তাহলে হয়তো করোনা মহামারি হতো না।

উল্লেখ্য, করোনা ভাইরাসের দাপট সবার প্রথমে দেখা যায় চীনের ইউহান প্রদেশে। সেখান থেকেই আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে মারক ভাইরাসটি। আপাতত চীনে এর সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও বিশ্বের অন্যান্য দেশে প্রভাব মারাত্মক। ইতোমধ্যেই করোনার জেরে পৃথিবীতে প্রায় ৩১ হাজার মানুষের প্রাণ গিয়েছে। আক্রান্ত প্রায় ৬ লক্ষ ৭০ হাজার।

মুশকিল হল, ভাইরাসটির উৎপত্তি এবং চরিত্র সম্পর্কে বিজ্ঞানীদের কাছে তেমন কোনও তথ্য নেই। বিজ্ঞানীদের একটা অংশ দাবি করেন, এটি কোনও প্রাকৃতিক সংক্রমণ নয়, বরং মনুষ্য সৃষ্ট। জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য চীনই ভাইরাসটি তৈরি করেছে। সংবাদ প্রতিদিন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত