আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিশ্বব্যাপী একদিনে করোনা থেকে সুস্থ দেড় লাখ, মৃত্যু সাড়ে ৫ হাজার

বিশ্বব্যাপী একদিনে করোনা থেকে সুস্থ দেড় লাখ, মৃত্যু সাড়ে ৫ হাজার

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণসংহারি ভাইরাস করোনায় বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় আরও দেড় লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন। একদিনে না ফেরার দেশে চলে গেছেন আরও সাড়ে পাঁচ হাজারের মতো মানুষ। একই সময়ে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৪৬০ জন। মারা গেছেন ৫৫৪৫ জন। একই সময়ে এক লাখ ৫৮ হাজার ৪৩৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩১ লাখ ৬৮ হাজার ৯২১ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজার ৫৪৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৬৭ হাজার ৩৯৯ জন। অপরদিকে সুস্থ হয়েছেন ৩০ লাখ ১০ হাজার ৪৮৩ জন।

গত বছরের শেষ দিকে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন।

আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৭৮৩ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৯ হাজার ১৪২ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ৬৭০ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৬২ জন, মৃত্যু হয়েছে ৩২ হাজার ৫৬৮ জনের।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ২৭৭ জন, মৃত্যু হয়েছে ৫২১৫ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৮ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটেনে এখন পর্যন্ত মারা গেছেন ৩৯ হাজার ৭২৮ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন। এছাড়া ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ৬০১ জন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

করোনায় আক্রান্তদের তালিকায় ২১ নম্বরে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশে এখন পর্যন্ত ৫৫ হাজার ১৪০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছেন ৭৪৬ জন। আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত