আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বর্ণবাদে সমর্থন থাকায় স্কাউট প্রতিষ্ঠাতার ভাস্কর্য অপসারণ করল যুক্তরাজ্য

বর্ণবাদে সমর্থন থাকায় স্কাউট প্রতিষ্ঠাতার ভাস্কর্য অপসারণ করল যুক্তরাজ্য

লন্ডনের দক্ষিণে স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ভাস্কর্য অপসারণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বর্ণবাদবিরোধী আন্দোলন শুরুর পর দেশটিতে এ নিয়ে দ্বিতীয় ভাস্কর্য অপসারণ করা হলো।

পুল কাউন্সিল বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ বোয়ার যুদ্ধের নায়ক ব্যাডেন পাওয়েলের ভাস্কর্য সমুদ্র তীরবর্তী শহরটিতে এক দশকেরও বেশি সময় ধরে ছিল। এটি সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভাস্কর্যটির ভবিষ্যত নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা হয়েছে।

কাউন্সিলের নেতা ভিক্কি স্ল্যাড বলেছেন, ‘স্কাউট সৃষ্টির জন্য খ্যাতি ছাড়াও রবার্ট ব্যাডেন পাওয়েলের জীবনের কিছু দিক রয়েছে যেগুলোকে স্মৃতি উৎসবের জন্য তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়, আমরা সেগুলোর সঙ্গে পরিচিত।’ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

১৯০৭ সালে স্কাউট প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ব্যাডেন পাওয়েল। ২০০৭ সালে তাকে বিংশ শতাব্দিতে যুক্তরাজ্যের ১৩ তম প্রভাবশালী হিসেবে নির্বাচিত করা হয়। তবে সমালোচকদের দাবি, ব্যাডেন পাওয়েলের বর্ণবাদী দৃষ্টিভঙ্গি ছিল এবং তিনি অ্যাডলফ হিটলার ও ফ্যাসিবাদকে সমর্থন করতেন।

গত রোববার ইংল্যান্ডের পশ্চিমের শহর ব্রিস্টলে ১৭ শতকের দাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের ভাস্কর্য পোতাশ্রয়ে ছুড়ে ফেলেছিল বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীরা। পরে বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এটি উদ্ধার করে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত