আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ৫ জনের মৃত্যু

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ৫ জনের মৃত্যু

ছবিঃ এলএ বাংলা টাইমস


ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে মেক্সিকোতে। রিখটার স্কেলে  ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। মঙ্গলবার রাতে দক্ষিণ মেক্সিকোতে এই ভূমিকম্পে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অসংখ্য বাড়িঘরে ফাটল ধরেছে। ভূমিকম্পের পর রাস্তায় এসে জড়ো হয় হাজার হাজার মানুষ। জারি করা হয় সুনামি সতর্কতা। 


ভূমিকম্পের ক্ষয়ক্ষতিকে ধ্বংসাত্মক বলে বর্ণনা করেছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। তিনি জানিয়েছেন, হুয়ালটুলকতে অনেক বহুতল ভবন ধসে গেছে। সান জুয়ান ওজোলোটেপেকের একটি পাহাড়ি গ্রামে বাড়ি ভেঙে দুই জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওয়াক্সাকার গভর্নর আলেজান্দ্রো মুরাত। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষও বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য দিচ্ছে।  

ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে কয়েকশো মাইল দূরে মেক্সিকো সিটিতে ভবনগুলো কেঁপে উঠেছে। লোকজন আতঙ্কিত হয়ে যান। ভিসেন্টে রোমেরো নামে এক স্টেশনারি দোকানের মালিক জানান, ভূমিকম্পে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, কয়েক মুহূর্তেই আমরা সবকিছু হারিয়ে ফেললাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ পেয়েছে। দেখা যায় ভূমিকম্পে ঘরবাড়ি, হাসপাতাল-ক্লিনিক ও চার্চ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর  এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের সুনামির সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোচুতলা শহর থেকে উত্তর-পূর্বে ৬৯ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে ছিল এটির উৎসস্থল।

রিখটার স্কেলে ৭ মাত্রার অধিক ভূমিকম্পকে বড় মাপের ভূমিকম্প হিসেবেই ভাবা হয়। এ ধরনের ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম। এর আগে ২০১৭ সালে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল মেক্সিকোতে। সেসময় মারা গিয়েছিল ৩৫৫ জন।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত