আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

করোনা নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট মুছে দিলো ফেসবুক-টুইটার

করোনা নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট মুছে দিলো ফেসবুক-টুইটার

কোভিড-১৯ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত পোস্ট মুছে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার।

এর মধ্য দিয়ে প্রথমবারের মত প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট মুছে দিল ফেসবুক।

পোস্ট মুছে দিয়ে ফেসবুক বলছে, ট্রাম্পের পোস্ট তাদের করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্যবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে। ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপও ছিল যাতে ‘শিশুরা কোভিড-১৯ থেকে প্রায় নিরাপদ’- ট্রাম্প এমন দাবি করেছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে,ভিডিওটিতে ট্রাম্পের ভুল দাবি ছিল যে, একদল মানুষ কোভিড-১৯ থেকে নিরাপদ, এটি কোভিড বিষয়ে ক্ষতিকর ভুল তথ্য সম্পর্কিত ফেসবুক নীতিমালার লঙ্ঘন।

একই পোস্ট শেয়ার হয়েছিল টুইটারেও। ট্রাম্প নির্বাচনী শিবিরের ‘টিম ট্রাম্প’ অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল ক্লিপটি। পরে ভিডিওটি আড়াল করে দিয়েছে টুইটার। কারণ, ওই প্ল্যাটফর্মেও কোভিড-১৯ ভুল তথ্যের নিয়ম ভেঙেছে পোস্টটি।

টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, ফের কোনো টুইট করার আগে ট্রাম্পের ওই টুইটটি মুছতে হবে টিম ট্রাম্পকে।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেয়া সাক্ষাতকারের একটি ভিডিও ওই পোস্টে ছিল। সেখানে ট্রাম্প দাবি করেন, শিশুরা অনেকটা কোভিড-১৯ প্রতিরোধী।

ট্রাম্পের এই দাবির সঙ্গেও একমত নন মার্কিন বিশেষজ্ঞরা। তারা জানান, শিশুদেরও আক্রান্ত করছে করোনা।

এদিকে ট্রাম্প শিবির সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে। ট্রাম্প সত্যি বলেছেন বলেও দাবি করেছেন তারা। ট্রাম্প নির্বাচনী শিবিরের মুখপাত্র কোর্টনি প্যারেলা বলেছেন, সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো সত্য-মিথ্যার বিচারক নন।

জনস্বাস্থ্য বিষয়ে মার্কিন শীর্ষ প্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এখন পর্যন্ত অধিকাংশ কোভিড-১৯ সমস্যা প্রাপ্তবয়স্কদের মধ্যেই দেখা গেছে। কিছু সংখ্যক শিশু ও নবজাতক এতে আক্রান্ত হয়েছে এবং তারা অন্যকে সংক্রমিত করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ২৪ ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত বিশ্বে ৬০ লাখ আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ৪ দশমিক ৬ শতাংশ ৫-১৪ বছর বয়সী শিশু।

পোস্ট মুছে দেয়া নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস। তবে, হোয়াইট হাউসে এক ব্রিফিং চলাকালে একই দাবি ফের করেছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত