আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

রাশিয়ার অনুমোদিত ভ্যাকসিন নিয়ে দ্বিধায় বিশেষজ্ঞরা

রাশিয়ার অনুমোদিত ভ্যাকসিন নিয়ে দ্বিধায় বিশেষজ্ঞরা

ছবিঃ এলএ বাংলা টাইমস

বিশ্বে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন করেছে রাশিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) মস্কোর গামালেয়া ইন্সটিটিউট এর তৈরি করা ভ্যাকসিনটি অনুমোদনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এই ঘোষণার পরেই রাশিয়ার তৈরি ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে দ্বিধা প্রকাশ করেছেন বিশ্বের বড়বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিপূর্ন ট্রায়াল ডাটা ছাড়া ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে নিশ্চিত হওয়া কঠিন। 

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের সর্বপ্রথম ভ্যাকসিন আবিষ্কারের কৃতিত্ব নিতে তড়িঘড়ি করা রাশিয়াতে এখনো বৃহৎ স্কেলে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়নি। পরিপূর্ণ ট্রায়াল ডাটা ছাড়া ভ্যাকসিনটির কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। 

ব্রিটেনের ওয়ারউইক বিজনেস স্কুলের ড্রাগ রিসার্চ স্পেশালিষ্ট আইফার আলি এক বিবৃতিতে জানান, রাশিয়া দেশটির জনসংখ্যার বৃহৎ একটি অংশের উপর ভ্যাকসিনটি প্রয়োগ করতে চাইছে৷ কিন্তু তাড়াহুড়ো করে অনুমোদন দেওয়ায় এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া এখনই সম্ভব না। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ফ্রানকোয়েস ব্যালোক্স রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনকে ঝুঁকিপূর্ণ ও বোকামি হিসেবে আখ্যায়িত করেন। 

তিনি বলেন, একটি বড় জনসংখ্যার উপর নিশ্চিত না হয়ে ভ্যাকসিন প্রয়োগ করা নীতিবিরুদ্ধ। রাশিয়ার ভ্যাকসিনটি যদি কার্যকর না হয়, পরবর্তীতে বিশ্বের মানুষের কাছে যেকোনক কার্যকরী ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা কমে যাবে। 

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন গামালেয়া ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিনটি শতভাগ নিরাপদ এবং ইতোমধ্যে তার এক মেয়েকে ভ্যাকসিনটি দেওয়া হয়েছে। 
তিনি বলেন, ভ্যাকসিনটি করোনাভাইরাসের বিরুদ্ধে সম্পূর্নভাবে কার্যকরী এবং এটা মানবদেহে শক্তিশালী ইমিউনিটি তৈরি করতে সক্ষম। তাছাড়া ভ্যাকসিনটি অনুমোদনের আগে সকল ধরণের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন পুতিন। 


এলএবাংলাটাইমস/ওএম














শেয়ার করুন

পাঠকের মতামত