আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

মহানবীকে নিয়ে ‘কটূক্তিমূলক’ পোস্টের জেরে ভারতে নিহত ৩

মহানবীকে নিয়ে ‘কটূক্তিমূলক’ পোস্টের জেরে ভারতে নিহত ৩

এলএ বাংলা টাইমস

মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেয়াকে কেন্দ্র করে ভারতের বেঙ্গালুরু শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।   


স্থানীয় একজন রাজনীতিবিদের আত্মীয় যিনি ফেসবুকে ওই কটূক্তিমূলক পোস্ট দিয়েছিলেন, তার বাড়ির সামনে বিক্ষুব্ধ মানুষ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে বিক্ষোভ করছিলেন।

পুলিশ জানায়, তারা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে থাকা পুলিশের ওপর পাথর ছুঁড়তে থাকে।

পুলিশ ফেসবুকে পোস্ট দেয়া ব্যক্তিকে আটক করেছে, সেই সাথে ১১০ বিক্ষোভকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।সিটি কমিশনার কমল পান্ত জানান, মঙ্গলবার রাতে সহিংসতায় সিনিয়র অফিসারসহ কমপক্ষে ৬০ পুলিশ আহত হয়েছেন। শহরের দুটি থানা এলাকায় কারফিউ দেয়া হয়েছে।

কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ রাজ্যের রাজধানী বেঙ্গালুরু।

স্থানীয় গণমাধ্যম জানায়, এ পোস্টটির সন্ধানের পরে বিক্ষোভকারীরা রাজনীতিকের বাড়ির পাশাপাশি একটি পুলিশ স্টেশনের বাইরে পাথর ছুঁড়ে আক্রমণ করার পর এ সহিংসতা শুরু হয়।

এদিকে, সংসদ সদস্য আখন্দ শ্রীনিবাস মুর্তি বিক্ষোভকারীদের শান্ত থাকার জন্য একটি ভিডিও পোস্ট করেছেন এবং তাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত