আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

৬৮ প্রবাসীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল আরব আমিরাত

৬৮ প্রবাসীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল আরব আমিরাত

সংযুক্ত আরব-আমিরাত থেকে ৬৮ বাংলাদেশিকর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে কী কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এজন্য সরকার তাদের দেশে ফেরত পাঠানোর কারণ জানার চেষ্টা করছে। এরইমধ্যে আমিরাতে নিযুক্ত ঢাকার দূতকে কারণ বের করার জন্য বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা যায়। দুই মন্ত্রণালয়ের কর্মকর্তরা বলছেন, একই ফ্লাইটে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে কিছু কর্মীকে দেশে ফেরত পাঠানোর বিষয় নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তবে অনুমান হিসেবে তারা বলছেন, হয়তো এসব বাংলাদেশির কাগজপত্রে কিংবা তারা যে কোম্পানিতে চাকরি করতেন সেখান থেকে কোনো সমস্যা হয়েছে।

এদিকে আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ফেরত পাঠানো ৬৮ জন প্রবাসী দেশে পৌঁছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সোমবার বেলা সাড়ে ১১টার বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবন্দরের ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলছে, গত শনিবার বিশেষ ফ্লাইটে ২২০ জনকে একটি বিশেষ ফ্লাইটে আমিরাতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে ৮১ জন বাংলাদেশিকে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেখানে প্রবেশ করতে দেয়নি। পরে অবশ্য সেখান থেকে আরও ১৯ জন গ্রহণ করে দেশটি। বাকি ৬২ জনকে সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তত্ত্ববধানে রাখা হয়। দুদিন সেখানে হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করে বিমান।

গতকাল বিমানের আরেকটি ফ্লাইটে আমিরাতে যাওয়ার উদ্দেশে টিকিট নিশ্চিত করা ১৬৫ জনের দেশটির থেকে দুইবার সব ধরনের আনুষ্ঠানিকতা বা ক্লিয়ারেন্স নিয়ে ৬৪ প্রবাসী বাংলাদেশিকে সেখানে পাঠানো হয়। সেখানে থেকেও ছয়জনকে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেয়নি।

পরে বিমানের একটি বিশেষ ফ্লাইট মোট ৬৮ জনকে আজ সকালে দেশে ফিরিয়ে নিয়ে আসে। সকালে এসব প্রবাসী ইমিগ্রেশন পার না হয়ে ভেতরেই বসে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন।

আবুধাবি থেকে ৬৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর কারণ জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন বলেন, ‘আসলে কী কারণে এদের ফেরত পাঠানো হলো এটা নিয়ে আমরা এখনো কনফিউসড। এখন সরকার এটা ইনভেস্টিগেট করে দেখছে। আমাদের দিক থেকে কোনো ঘাটতি ছিল না। তারা যেসব নিয়ম-নীতি দিচ্ছে সেগুলো আমরা মানছি। গতকাল আমাদের একটা ফ্লাইটে তাদের থেকে নেয়া সব কনফারমেশন দিয়ে ৬৫ জনের ক্লিয়ারেন্স আসছে। সেখান থেকেও ছয়জনকে ফেরত পাঠানো হলো। তারা নিশ্চিত করার পরও কেন ফেরত পাঠালো আমরা অফিশিয়ালি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তবে আমরা অনুমান করতে পারি, ওখানে তাদের এমপ্লয়সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে।’

বিমানের কোনো ঘাটতি হলে দেশে ফেরত আসা এসব বাংলাদেশির অর্থ ফেরত দেয়া হবে জানিয়ে বিমানের এমডি মোকাব্বির হোসেন বলেন, ‘আমাদের যেটা সতকর্তার সেটার কোনো ঘাটতি নাই। যদি বিমানের দোষ হয় সেটা আমাকে বিয়ার করতে হবে। যদি অন্য কারণে হয় সেখানেতো আমার কিছু করার থাকবে না।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত