আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাটি খুঁড়ে মিললো প্রাচীন ইসলামী যুগের স্বর্ণমুদ্রা!

মাটি খুঁড়ে মিললো প্রাচীন ইসলামী যুগের স্বর্ণমুদ্রা!

ছবি: এলএবাংলাটাইমস

খননকাজ করার সময় ইসলামী স্বর্ণযুগের কলস ভর্তি স্বর্ণের মুদ্রা পাওয়া গেছে ইসরায়েলের ইয়াভনে। সোমবার (২৪ আগস্ট) ইসরায়েল অ্যান্টিকস অথোরিটি জানান, খননকাজ চলাকালে এক কিশোর স্বেচ্ছাসেবী কলস ভর্তি স্বর্ণ মুদ্রা খুঁজে পেয়েছে। এরমধ্যে অধিকাংশ মুদ্রাই ১১০০ বছর পুরনো আব্বাসীয় আমলের।


ইসরায়েলের অ্যান্টিকস অথোরিটির দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোট ৪২৫ টি অত্যন্ত দুর্লভ প্রাচীন স্বর্ণ মুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি।


তাছাড়া, উদ্ধার হওয়া সম্পদের মধ্যে ছোট আকারের স্বর্ণ মুদ্রার অনেক টুকরাও রয়েছে। সেই আমলে এগুলো স্বল্প মূল্যের মুদ্রা ছিলো বলে ইসরায়েলি বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। 


খননকাজে যুক্ত কিশোর স্বেচ্ছাসেবী অযি কহেন বলেন, এটা খুবই আশ্চর্য একটি ঘটনা। আমি মাটি খোঁড়ার এক পর্যায়ে পাতার মতো একটি জিনিস দেখতে পাই। ভালো করে লক্ষ্য করার পর দেখতে পারি এগুলো মূলত স্বর্ণ মুদ্রা। এমন দুর্লভ ও প্রাচীন জিনিস খুঁজে পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।


নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। ওই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিলো।


অ্যান্টিকস অথোরিটির অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণ মুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের সময়ের। যদিও এ বিষয়ে আরো গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে।



ইসরায়েলের বিভিন্ন স্থানে এর আগেও বিভিন্ন সময় বহু প্রাচীন স্বর্ণমুদ্রা এবং অন্যান্য প্রাচীন সম্পদ আবিষ্কার হয়েছে। ২০১৫ সালে প্রাচীন বন্দর শহর সিয়েসারিয়ায় গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন জাভিকা ফায়ের নামে এক স্কুভা ডাইভার।



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত