আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সৌদিসহ পাঁচ দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী: ট্রাম্প

সৌদিসহ পাঁচ দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী: ট্রাম্প

সৌদি আরবসহ আরও পাঁচটি দেশ মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি দেশটির সঙ্গে সম্পর্ক স্থান করতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরাইল ও সুদান সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তি স্বাক্ষরের পর তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগ নেন।

প্রথমে তেল আবিব থেকে ইসরাইলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরের স্বীকৃতি এবং সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার মাধ্যমে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী করার উদ্যোগ নেন ট্রাম্প।

তারপর থেকে বিভিন্ন দেশকে চাপ, লোভ ও টোপ দিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন তিনি।

এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তারপর থেকে সুদানকে চাপ দিয়ে আসছিল হোয়াইট হাউস।

এরই অংশ হিসেবে দীর্ঘদিনের অবরোধে ভঙ্গুর অর্থনীতির দেশ সুদানকে আর্থিক সুবিদা ও সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বের করার শর্তে ইসরাইলকে স্বীকৃদি দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল ট্রাম্পের প্রশাসন।

শুক্রবার হোয়াইট হাউস থেকে ফোনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক ও অন্তর্বর্তী সামরিক কাউন্সিলের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে আলোচনায় সুদান-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প।

তিন দেশের দেয়া যৌথ এক বিবৃতিতে বলা হয়, ‘সুদান ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণে নেতারা একমত হয়েছেন এবং দেশগুলোর মধ্যকার যুদ্ধাবস্থার অবসানের সিদ্ধান্তে পৌঁছেছেন।’  

অবশ্য সুদানের অন্তর্বর্তী প্রশাসন এ ধরনের চুক্তি করার এখতিয়ার রাখেন না কিন, তা এখনও স্পষ্ট নয়। দেশটিতে বর্তমানে অন্তর্র্বর্তী প্রশাসন দেশ চালাচ্ছে এবং ২০২২ সাল পর্যন্ত সুদান পার্লামেন্টবিহীন থাকবে।

২০২২ সালে জাতীয় নির্বাচন আয়োজনের কথা রয়েছে ক্ষুদা ও দারিদ্র্যপীড়িত সুদানে।

মার্কিন প্রেসিডেন্ট নিবাচনের মাত্র ৯ দিন বাকি থাকতে এমন একটি চুক্তি করে ট্রাম্প পুনর্নির্বাচনের জন্য সুযোগ নিতে চাইছেন।

বিশেষত ইসরাইলপন্থী ভোটার ও ইসরাইলপ্রেমী প্রতিষ্ঠানগুলোকে খুশি করার মাধ্যমে ক্ষমতায় আরেকবার থাকার সুযোগ সহজ হবে বলে মনে করছেন তিনি। ট্রাম্পের কথা থেকেও বিষযটি স্পষ্ট।

তিন দেশের নেতাদের আলোচনায় ট্রাম্প নেতানিয়াহুকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় ঘুমপ্রবণ জো বাইডেন এমন একটি চুক্তি করবে পারবে?’

জবাবে নেতানিয়াহু বলেন, ‘একটি বিষয় আমি আপনাকে বলতে চাই। তা হল- আমেরিকার যে কারও কাছ থেকে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা আমরা পেতে চাই।’ 

শেয়ার করুন

পাঠকের মতামত