আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কুর্দিদের না সরালে সিরিয়ায় সামরিক হামলার হুমকি তুরস্কের

কুর্দিদের না সরালে সিরিয়ায় সামরিক হামলার হুমকি তুরস্কের

সীমান্তের কাছ থেকে যদি কুর্দি সশস্ত্র গ্রুপকে প্রত্যাহার করা না হয় তাহলে সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে সামরিক হামলা শুরুর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। তিনি বলেছেন, সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক হস্তক্ষেপের বৈধতা আছে তার দেশের। বুধবার দেশের পার্লামেন্টে ক্ষমতাসীন দলের এমপিদের উদ্দেশে তিনি বক্তব্য রাখছিলেন। এদিন তিনি ওই অঞ্চলে টেকসই শান্তি স্থাপন চাইছে না বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন। এ সপ্তাহের শুরুর দিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সমর্থিত সিরিয়ান বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা চালায় রাশিয়া। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে এরদোগান বলেন, যদি সব সন্ত্রাসীকে প্রত্যাহার করে নেয়া না হয়, তাহলে আমি প্রতিশ্রুতি দিয়ে আবারও বলছি, যেকোনো সময় সেখানে হস্তক্ষেপ করার বৈধ অধিকার আছে আমাদের এবং এমন হামলা চালানোর প্রয়োজনীয়তার বিষয় আমরা অনুধাবন করতে পারছি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

কয়েকদিন আগে সীমান্তবর্তী প্রদেশ হাতাইয়ের একটি শহরে পুলিশ ধাওয়া করলে সন্দেহভাজন এক কুর্দি যোদ্ধা নিজেকে বোমায় উড়িয়ে দেন।

এ সময় দ্বিতীয় একজনকে হত্যা করে পুলিশ। সরকারি ভাষ্যে বলা হয়েছে, এরা সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করেছিল। এর আগে সোমবার প্রথম বিমান হামলায় হত্যা করা হয় কয়েক ডজন যোদ্ধাকে। এ বিষয়ে এরদোগান বলেন, সিরিয়ান ন্যাশনাল আর্মি ফোর্সের প্রশিক্ষণ সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে এমন এক ইঙ্গিত দেয়া হচ্ছে যে, এই অঞ্চলে টেকসই শান্তি ও স্বস্তি প্রয়োজন নেই। উল্লেখ্য, জাবালে দেইলা এলাকায় তুরস্কের মদতপুষ্ঠ সশস্ত্র গ্রুপের সবচেয়ে বড় ক্যাম্পে ওই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হন। ইদলিবে একেই সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। মার্চে সেখানেই তুরস্ক-রাশিয়ার মধ্যস্থতায় একটি চুক্তি হয়েছিল। তারপর সেই এলাকায় এত বড় হামলায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন এরদোগান।


সিরিয়া, ককেসাস ও লিবিয়ায় আঙ্কারার সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্কে ক্রমাগত টান ধরেছে। কারণ, ওইসব অঞ্চলে মস্কোরও স্বার্থ আছে। সিরিয়ার দিক দিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রধান সমর্থক হলো রাশিয়া। অন্যদিকে বিরোধী দলীয় কিছু অংশকে সমর্থন করে তুরস্ক। তুরস্ক সমর্থিত ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের জোটে রয়েছে ১১ ফ্রি সিরিয়ান আর্মির অংশ। তাদেরকে সমর্থন দেয় আঙ্গারা। তবে তারা তাদের নেটওয়ার্কের বাইরে রাখে হায়াত তাহরির আল শাম’কে। আল কায়েদার সঙ্গে তাদের আগে সম্পর্ক ছিল। তারাই উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়ান প্রদেশের সবচেয়ে বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে এখন।


২০১৬ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ায় বড় তিনটি অভিযান চালিয়েছে তুরস্ক। এর মধ্য দিয়ে তারা সীমান্ত এলাকা থেকে আইসিসপন্থি কুর্দি যোদ্ধাকে সরিয়ে দিয়েছে। গত বছর তারা একটি নিরাপদ জোন সৃষ্টির জন্য সিরিয়ান কুদি যোদ্ধাদের সরিয়ে দিতে সেখানে যোদ্ধা পাঠায়।


যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তারা আলাদাভাবে এই হামলা স্থগিত রাখার চুক্তি করে। এসব চুক্তিতে কুর্দি মিলিশিয়াদের প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত