আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

স্পুটনিক ভি টিকা ৯২ শতাংশ কার্যকরী: রাশিয়া

স্পুটনিক ভি টিকা ৯২ শতাংশ কার্যকরী: রাশিয়া

ছবিঃ এলএ বাংলা টাইমস

রাশিয়ার স্পুটনিক ভি করোনা টিকা ৯২ শতাংশ কার্যকরী বলে জানিয়েছে দেশটির সবরেগেইন ওয়েলথ ফান্ড। বুধবার (১১ নভেম্বর) মস্কো জানায়, প্রায় ১৬ হাজার স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষার পর এই ফল পাওয়া গেছে। প্রথম ধাপে দুই ডোজ করে টিকা প্রয়োগ করা হয় ট্রায়ালে অংশগ্রহণকারীদের।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে রাশিয়াও করোনার টিকা বানাচ্ছে। গত আগস্ট মাসে দেশ বিশ্বে প্রথম করোনা টিকার অনুমোদন দেয়। এই টিকার বড় পরিসরে ট্রায়াল শুরু হয় সেপ্টেম্বরে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তখন আশঙ্কা জানিয়ে বলেন, রাশিয়ার টিকা সবগুলো ধাপ পেরিয়ে আসেনি।

রাশিয়ার স্পুটনিক ভি টিকা তৈরিতে অর্থ সহায়তা দিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, আমাদের টিকাটি খুবই কার্যকরী। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা এমনটি জেনেছি।

রাশিয়ার এই টিকার ট্রায়ালে ২০ অংশগ্রহণকারী করোনা সংক্রমণে ভুগেন। ফাইজারের টিকার ট্রায়ালে আরো বেশি আক্রান্ত হন, ৯৪ জন। যদিও ফাইজার জানিয়েছে স্বেচ্ছাসেবীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৪ জন হওয়ার আগ পর্যন্ত কোম্পানিটি টিকার ট্রায়াল চালিয়ে যাবে।

রাশিয়ার আরডিআইএফ জানায় ছয় মাস স্পুটনিক ভি টিকার ট্রায়াল চলবে। এরপর পরীক্ষার তথ্য পর্যালোচনা করে ফল শীর্ষস্থানীয় মেডিকেল জার্নালে দেয়া হেব।

রাশিয়ার টিকার নতুন ঘোষণার পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্টক ফিউচার কিছুটা বেড়েছে। এদিকে সোমবার মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার দাবি করে, তাদের পরীক্ষামূলক করোনা টিকাটিও ৯০ শতাংশের বেশি কার্যকরী।

এলএবাংলাটাইমস /এনএইচ/

 

শেয়ার করুন

পাঠকের মতামত