আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতের অরুণাচল সীমান্তে নতুন গ্রাম তৈরি করেছে চীন

ভারতের অরুণাচল সীমান্তে নতুন গ্রাম তৈরি করেছে চীন

অরুণাচল প্রদেশের ভারতীয় সীমান্তের মধ্যে চীন নতুন একটি গ্রাম তৈরি করেছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া এক্সক্লুসিভ ছবির বরাতে এক খবরে এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নতুন ওই গ্রামে ১০১টি বাড়ি রয়েছে। বিশেষজ্ঞরা ২০২০ সালের ১ নভেম্বরে তোলা ওই ছবি বিশ্লেষণ করে দেখেছেন, ৪.৫ কিলোমিটার ভারত সীমান্ত এলাকার মধ্যে নির্মিত ওই গ্রাম ভারতের জন্য ব্যাপক উদ্বেগের কারণ হবে।

এনডিটিভির খবরে নতুন গ্রাম তৈরির বিষয়ে বলা হয়েছে, চীন সুবানসিরি জেলায় তসরি চু নদীর তীরে ওই গ্রাম তৈরি করেছে। চীন-ভারত এলাকাটি নিয়ে দীর্ঘ ধরে এবং সশস্ত্র সংঘর্ষেও জড়িয়েছে।

গত বছরের জুনে এই এলাকা থেকে হাজার কিলোমিটার দূরে লাদাখের পশ্চিম হিমালয় এলাকায় ভারত চীন মারাত্মক সংঘর্ষে জড়ায়। এতে ভারতের ২০ জন সেনা নিহত হয়। অপরপক্ষে চীনের কতজন সৈন্য নিহত সেটা তারা জনসমক্ষে বলেনি। এই ঘটনার পর পরমাণু অস্ত্রধারী উভয় দেশই সেখানে হাজার হাজার সৈন্য মোতায়েন করে।

অরুণাচলকে ঘিরে চীনের তৎপরতা অবশ্য নতুন নয়। বারবার অরুণাচলকে নিজেদের বলে দাবি করেছে তারা। সেখানে ইতিমধ্যেই রাস্তাসহ যাবতীয় পরিকাঠামো তৈরি করে ফেলেছে।

অরুণাচলে নতুন গ্রাম তৈরির বিষয়ে এনডিটিভির পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। গণমাধ্যমটি মন্ত্রণালয়ের কাছে স্যাটেলাইটের ওই ছবিও পাঠায়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা চীন ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নির্মাণকাজ শুরু করার বিষয়ে সাম্প্রতিক রিপোর্ট দেখেছি। চীন বিগত বেশ কয়েক বছরে এ জাতীয় অবকাঠামো নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছে।’

ভারত সরকারও ওই এলাকায় সীমান্ত অবকাঠামো নির্মাণ করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে পররাষ্ট্র মণ্ত্রণালয় আরও বলে, ‘আমাদের সরকারও সীমান্তের স্থানীয় জনগণের জন্য প্রয়োজনীয় সংযোগ সরবরাহকারী রাস্তা, সেতু ইত্যাদি নির্মাণসহ সীমান্তের অবকাঠামো তৈরি করেছে।’

বিশেষজ্ঞরা বলছেন, গ্রাম তৈরি করে আসলে ভারতকে চাপে রাখতে চাইছে চীন। কয়েক মাস আগেই ভারতীয় কয়েকজন যুবককে নিজেদের দেশে অপহরণ করে নিয়ে গিয়েছিল চীনা সেনারা। পরে অবশ্য তাদের ফিরিয়েও দেয়া হয়। সম্প্রতি ভারত সীমান্তসংলগ্ন নেপাল ও ভুটানের বিস্তীর্ণ এলাকাও দখল করে নিয়েছে চীন। সেখানে বেশ কয়েকটি ভবন তৈরি করেছে চীনা সেনারা। এমনকি ভারত-চীন সীমান্তের বেশ কিছু জায়গায় চীন ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে বলে অভিযোগ উঠেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত