আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমারের রাস্তায় সাঁজোয়া যান

মিয়ানমারের রাস্তায় সাঁজোয়া যান

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দশদিনের মতো বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। দেশজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। বিক্ষোভ প্রতিরোধে আরও বিস্তৃত আকারে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির প্রধান প্রধান শহরগুলোর রাস্তায় টহল দিচ্ছে সেনার সাঁজোয়া যান।

শনিবার রাত থেকেই সামরিক জান্তা আমলের একটি আইন পুনরায় জারি করা হয়েছে। ওই আইন অনুযায়ী, রাতে বাড়িতে কোনো অতিথি এলে কর্তৃপক্ষকে তা জানাতে হবে। ওই আইনের বলে নিরাপত্তা বাহিনী আদালতের অনুমতি ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক ও নাগরিকদের বাড়ি তল্লাশি করতে পারবে।

রবিবার সন্ধ্যা নামার পরপরই বাণিজ্য নগরী ইয়াঙ্গুন, মিতকিনা এবং রাখাইন রাজ্যের রাজধানী সিতউইতে সড়কে সাঁজোয়া যান চলতে দেখা যায়। খবর রয়টার্সের

এমন ঘটনাকে অভ্যুত্থান বিরোধীদের ধরপাকড়ে সামরিক বাহিনীর প্রস্তুতির আভাস বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর রয়টার্সের

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা এবং অন্যান্য ১১টি পশ্চিমা দেশের দূতাবাসগুলো এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারী ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

এসব দেশ বিবৃতিতে জানিয়েছে, 'আমরা মিয়ানমারের জনগণকে তাদের গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি ও সমৃদ্ধির সন্ধানে সমর্থন করি। বিশ্ব দেখছে'।

মিয়ানমারে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদে ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পহেলা ফেব্রুয়ারিতে আকস্মিক এক অভ্যুত্থানে দেশটির জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনা বাহিনী। গত নভেম্বরের ভোটে জালিয়াতির অভিযোগে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ অধিকাংশ আইনপ্রণেতাকেও গ্রেফতার করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত