আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শিনজিয়াংয়ে উইঘুর ইমামদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে চীন

শিনজিয়াংয়ে উইঘুর ইমামদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে চীন

শিনজিয়াংয়ে ২০১৪ সাল থেকে অন্তত ৬৩০ জন ইমাম ও অন্যান্য মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে চীন। সংখ্যালঘু উইঘুর মুসলমানদের অধিকার সংগঠন উইঘুর হিউম্যান রাইটস প্রোজেক্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির সঙ্গে গবেষণার তথ্য ভাগ করে নেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর ১৮ জন ইমামের মৃত্যুর প্রমাণ তারা পেয়েছেন।

গ্রেপ্তারকৃত ইমামদের অধিকাংশের বিরুদ্ধে ‘চরমপন্থা প্রচার’, ‘সামাজিক শৃঙ্খলা ভঙ্গের জন্য লোকজন জড়ো করা’ এবং ‘বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে।

তবে গ্রেপ্তারকৃতদের স্বজনরা জানিয়েছেন,  মূলত ধর্ম প্রচার, নামাজের জন্য মানুষকে জড়ো করা কিংবা শুধু  ইমাম হিসেবে দায়িত্ব পালন করার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানো হয়।

আদালতের নথি, স্বজনদের সাক্ষ্য এবং সরকারি ও বেসরকারি ডেটাবেজের বরাত দিয়ে প্রকাশিত সংবাদের মাধ্যমে এক হাজার ৪৬ জন ইমামের ভাগ্যে কী ঘটেছে তা জানতে পেরেছে উইঘুর হিউম্যান রাইটস প্রোজেক্ট। এই ইমামদের অধিকাংশই উইঘুর মুসলমান। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত ৩০৪ জনকে কারাগারে পাঠানো হয়। শিনজিয়াংয়ের আদালত এসব ইমামকে কঠোর দণ্ড দিয়েছিল : ২৬ শতাংশকে ২০ বছর বা তারচেয়ে বেশি মেয়াদের কারাদণ্ড এবং অবশিষ্টদের অন্তত পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

উইঘুর অধিকারকর্মী আব্দুউইলি আইউপ, শিনজিয়াং ডাটাবেজ এবং উইঘুর ট্রানজিশনাল জাস্টিস ডাটাবেজ গ্রেপ্তারকৃত ইমামদের তথ্য সংগ্রহ করেছিল। তারা জানিয়েছে, গ্রেপ্তারের যে সংখ্যা তারা এ পর্যন্ত জানতে পেরেছেন তা শিনজিয়াংয়ের মোট ইমামদের সংখ্যার একটি ভগ্নাংশ মাত্র। সরকারি কড়া বিধিনিষেধের কারণে বড় একটি অংশের কোনো তথ্য তারা এখনও সংগ্রহ করতে পারেননি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত