আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

রাসায়নিক কীটনাশক নিষিদ্ধে সুইজারল্যান্ডে গণভোট

রাসায়নিক কীটনাশক নিষিদ্ধে সুইজারল্যান্ডে গণভোট

সুইজারল্যান্ডে রাসায়নিক কীটনাশক নিষিদ্ধের প্রশ্নে গণভোটে অংশ নিতে যাচ্ছেন সুইজারল্যান্ডের নাগরিকেরা। ভোটে নিষিদ্ধের পক্ষে রায় মিললে কীটনাশক নিষিদ্ধকারী দ্বিতীয় দেশ হবে সুইজারল্যান্ড।

আজ রোববারের গণভোটে কৃষিতে রাসায়নিক কীটনাশক ছাড়াও সন্ত্রাসবাদবিরোধী আইন, জীবাশ্ম জ্বালানিতে নতুন করারোপ ও জরুরি কোভিড-১৯ তহবিল বিষয়ে সিদ্ধান্ত দেবেন সুইসরা। সরাসরি গণতন্ত্রের দেশ সুইজারল্যান্ডে মৌলিক সিদ্ধান্ত গ্রহণে গণভোট হয়ে থাকে। কোনো ইস্যুতে যেকোনো পক্ষ এক লাখ সাক্ষর সংগ্রহ করতে পারলেই সেটি নিয়ে গণভোট আয়োজন বাধ্যতামূলক হয়ে পড়ে।

একপক্ষ রাসায়নিক কীটনাশক ব্যবহারকারী কৃষকদের ভর্তুকি বরাদ্দের তালিকা থেকে বাদ দিতে বলছে। অপরপক্ষ বলছে, আগামী ১০ বছরের মধ্যে যেন এই কীটনাশক চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

রাসায়নিক নিষিদ্ধের পক্ষ সমর্থনকারীরা বলছেন, রাসায়নিক ব্যবহারের ফলে পানিতে রাসায়নিকের মাত্রা বাড়ছে, উদ্ভিদ, প্রাণি ও পোকামাকড়ের জীবন বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বিরোধিতাকারীরা বলছেন, এটি নিষিদ্ধ হলে কৃষকদের অনেকেই পথে বসে যাবেন।

জুরিখ ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মার্টিন হাব বলেন, ‘শহরাঞ্চলে আপনি এমন অনেক মানুষ পাবেন, যাঁরা চাষাবাদের অর্থই জানেন না। তাঁদের বারান্দায় দুটো টমেটো ধরলেই তাঁরা মনে করেন—তাঁরা চাষাবাদ বুঝে গেছেন, কীভাবে অর্গানিক চাষাবাদ করতে হয়, তা তাঁরা জানেন।’

মার্টিন হাব বলেন, ‘সবাই চান, দেশের নিখাদ পরিবেশ সুরক্ষিত থাকুক। তাঁরা শুধু এর কার্যপ্রক্রিয়া নিয়ে একমত নন।’

বর্তমানে পৃথিবীর একমাত্র দেশ ভুটানে রাসায়নিক কীটনাশক পুরোপুরি নিষিদ্ধ। গোটা কৃষি ব্যবস্থা অর্গানিক রেখেছে ভুটানের সরকার।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় দুটি রাসায়নিক কীটনাশক উৎপাদনকারী বহুজাতিক কোম্পানির একটি ‘সিনজেনটা’ সুইজারল্যান্ডের।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত