আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

ইসরাইলি সফটওয়্যারে বিশ্বজুড়ে রাজনীতিবিদ, সাংবাদিক, অ্যাক্টিভিষ্টদের ওপর নজরদারি

ইসরাইলি সফটওয়্যারে বিশ্বজুড়ে রাজনীতিবিদ, সাংবাদিক, অ্যাক্টিভিষ্টদের ওপর নজরদারি

ইসরাইলি একটি কোম্পানির সফটওয়্যারের মাধ্যমে বিশেবর রাজনীতিবিদ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের ওপর নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গার্ডিয়ান পোসট ও অন্য ১৫টি মিডিয়া আউটলেট এই খবর প্রকাশ করেছে বলে আল জাজিরা জানিয়েছে।

খবরে বলা হয়, ইসরাইলি নজরদারি কোম্পানি এসএসও গ্রুপের বিক্রি করা প্যাগাসাস সফটওয়ার ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালিয়েছে।

গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী, ফাঁস হওা ৫০ হাজারের বেশি টেলিফোন নম্বরগুলোর প্রতি ২০১৬ সাল থেকে ইসরাইলি প্রতিষ্ঠানটির আগ্রহ ছিল।
তবে কেবল ওই নম্বরগুলোই হ্যাক হয়েছে, তা সম্ভবত নয়।

ফাঁস হওয়া একটি ডেটাবেইসে এই ফোন নম্বরগুলো প্রথমে পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদ মাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’।

ইসরাইলি প্রতিষ্ঠান এসএসও গ্রুপ পেগাসাস নামে এই ম্যালয়্যার তৈরি করেছে, যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে যেমন সক্ষম, তেমনি কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আরব রাজপরিবারের সদস্য, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছাড়াও অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী নির্বাহীর নামও রয়েছে তালিকায়।

এছাড়া এএফপি, ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, ফ্রান্স ২৪, রেডিও ফ্রি ইউরোপ, মিডিয়াপার্ট, এল প্যাইস, এপি, লা মদেঁ, ব্লুমবার্গ, ইকোনমিস্ট, রয়টার্স ও ভয়েজ অব আমেরিকার মতো মিডিয়ার সাংবাদিকদের ফোনে আঁড়িপাতা হয়েছিল বলে খবরে প্রকাশ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত