আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পরিবেশের সুরক্ষায় সারাবিশ্বের ধর্মীয় নেতাদের সম্মিলিত আহ্বান

পরিবেশের সুরক্ষায় সারাবিশ্বের ধর্মীয় নেতাদের সম্মিলিত আহ্বান

পরিবেশ সুরক্ষায় বিশ্বনেতাদের জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য সারাবিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতারা সম্মিলিত আহ্বান জানিয়েছেন। সোমবার ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরু পোপের আবাসস্থল ভ্যাটিকানে এক বৈঠকের পর এই আহ্বান জানান তারা।

আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে পরিবেশ বিষয়ক জাতিসঙ্ঘের শীর্ষ সম্মেলন ‘সিওপি২৬’ অনুষ্ঠানের আগে সারাবিশ্বের ধর্মীয় নেতারা এই আহ্বান জানান।

এর আগে সোমবার ‘বিশ্বাস ও বিজ্ঞান : সিওপি২৬ এর প্রতি আহ্বান’ শিরোনামে সম্মেলনে পোপ ফ্রান্সিসের আহ্বানে সুন্নি ও শিয়া মুসলিম, ক্যাথলিক, অর্থোডক্স ও অন্য খ্রিস্ট সম্প্রদায়, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, শিখ, তাও. জৈনসহ বিভিন্ন ধর্মের ৪০ ধর্মীয় নেতা ভ্যাটিকানে আসেন।

সম্মেলন থেকে সারাবিশ্বের ধর্মীয় নেতাদের আহ্বানে বলা হয়, ‘উত্তরাধিকার সূত্রে আমরা একটি বাগান পেয়েছি, আমাদের উচিত হবে না আমাদের সন্তানদের জন্য মরুভূমি রেখে যাওয়া।’

একইসাথে তারা আহ্বান জানান, পৃথিবীর তাপমাত্রা ১.৫ সেলসিয়াস (২.৭ ফারেনহাইট) বৃদ্ধি পর্যন্ত বেঁধে রাখতে বিশ্বনেতারা যেনো যথাযথ ব্যবস্থা নেন। একইসাথে পৃথিবীর তাপমাত্রা বাড়ানো গ্রিনহাউজ নিঃসরণকারী ধনী দেশগুলো যাতে ঝুঁকিগ্রস্ত দেশগুলোকে ‘প্রয়োজনীয় অর্থ সহায়তা’ করে, তার আহ্বান জানানো হয়।

সম্মেলনে পোপ ফ্রান্সিসের বক্তব্য দেয়ার কথা থাকলেও তিনি কোনো বক্তব্য না দিয়ে সংক্ষিপ্তভাবে সবাইকে তার আহ্বানে সাড়া দিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

সম্মেলনে অংশ নেয়া মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ আহমদ আল-তাইয়েব বলেন, ‘ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সকল তরুণদের আহ্বান জানাচ্ছি, পরিবেশের ক্ষতি বা জলবায়ু সংকট তৈরিকারী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে তারা যেনো লড়াই করতে প্রস্তুত থাকে।’

অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে আসা শিখ নেতা রাজওয়ান্ত সিং বলেন, ‘পানি হলো বাবা, বাতাস হলো শিক্ষক এবং পৃথিবী আমাদের সবার মা। আমরা যদি আমাদের মা, বাবা ও শিক্ষককে অসম্মান করতে পারি না, তাহলে কেন আমাদের স্রষ্টার এই উপহারকে অসম্মান করবো?’

রুশ অর্থোডক্স গির্জার প্যাট্রিয়ার্ক হিলারিওন বলেন, ‘এটি স্মরণ করা হবে যে বর্তমান পরিবেশগত পরিস্থিতি সৃষ্টি হওয়া অন্য কারণগুলোর অন্যের ওপর বোঝা হয়ে কারো কারো লাভের ইচ্ছা এবং অন্যায়ভাবে সম্পদ সংগ্রহের ইচ্ছা দায়ী ছিলো।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত