আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা করলো আমেরিকা

হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা করলো আমেরিকা

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়া ও চীনের পর এবার হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের পাল্লায় নাম লিখাচ্ছে আমেরিকা। গত বুধবার (২০ অক্টোবর) ভার্জিনিয়া রাজ্যের সফলভাবে ক্ষেপনাস্ত্রটি সফলভাবে পরীক্ষিত হয়েছে বলে দাবি করেছে নাসা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে আমেরিকার নৌবাহিনী দাবি করে তারা সফলভাবে ক্ষেপনাস্ত্রটি পরীক্ষা করেছে। আমেরিকার সামরিক শক্তি বিকাশে এই পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে দাবি করেছে। অপরদিকে, ২০২৫ সালের মধ্যে দেশটির অস্ত্রাগারে হাইপারসনিক ক্ষেপনাস্ত্র মজুদ করার কথা ভাবছে পেন্টাগন। চীন ও রাশিয়ার সাথে টেক্কা দেবার ব্যাপারে বদ্ধপরিকর আমেরিকা।

২০১৯ সালে ডিএফ-১৭ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সামনে এনেছিল চীন। ক্ষেপনাস্ত্রটি পারমানবিক অস্ত্র বহনে সক্ষম বলে ধারণা করা হয়েছিলো। চলতি বছরের আগস্ট মাসেও চীন হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি রাশিয়াও সাবমেরিন থেকে জারকন নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে। পাশাপাশি ২০১৯ সাল থেকেই দেশটির হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

চীন ও রাশিয়ার এই উত্থানের কারণে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলো আমেরিকা। রাশিয়ার বিপুল পারমানবিক অস্ত্রাগার ও চীনের অর্থনৈতিক অগ্রযাত্রা আমেরিকার মাথাব্যথায় পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করার মাধ্যমে আমেরিকা শক্তির ভারসাম্য ফিরিয়ে আনছে।

প্রচলিত ক্ষেপনাস্ত্রের তুলনায় হাইপারসনিক ক্ষেপনাস্ত্র বেশি উন্নত। শব্দের বেগের চেয়ে ৫ গুন বেশি দ্রুত চলায় এই ক্ষেপনাস্ত্র চিহ্নিত করা ও ঠেকানো প্রায় অসম্ভব।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত