আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক

সুদানে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফিরে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক। ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন তিনি।

২ জানুয়ারি, রবিরবার রাতে টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

এ সময় পদত্যাগ করা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক জানিয়েছেন, সুদান বর্তমানে ‘এক বিপজ্জনক টার্নিং পয়েন্টে’ রয়েছে। তিনি বলেন দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া ঠেকাতে সাধ্যমত চেষ্টা করেছেন তিনি। তিনি দাবি করেন সম্মতিতে পৌঁছাতেই ছিল তার সব চেষ্টা কিন্তু তা হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না যেতেই তিনি পদত্যাগ করলেন।

২০১৯ সালে ব্যাপক বিক্ষোভের মুখেদীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। তারপর বেসামরিক ও সামরিক নেতারা দেশটিতে গণতন্ত্র ফেরাতে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেন। অক্টোবরের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দাবি করেছেন সুদান এখনো বেসামিরক শাসনে ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের জুলাইতে পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে বলেও জানান তিনি। তবে বিক্ষোভকারীরা বলছেন তারা সেনাবাহিনীকে বিশ্বাস করেন না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত