আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউক্রেনীয়দের হাতে সেনা হতাহতের ঘটনা স্বীকার রাশিয়ার

ইউক্রেনীয়দের হাতে সেনা হতাহতের ঘটনা স্বীকার রাশিয়ার

ইউক্রেনীয় সেনারা অল্পসংখ্যক রুশ সেনা বন্দি করেছে বলেও স্বীকার করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ। বন্দি রুশ সেনারা বিরোধী সেনাদের কাছ থেকে যে আচরণ পেয়েছেন তার নিন্দাও জানিয়েছেন। তিনি দাবি করেন, রুশ যুদ্ধবন্দিদের সাথে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হচ্ছে না। তবে রাশিয়ার কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। একই সাথে এও বলেন, রুশ বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের বিচারের আওতায় আনা হবে।

ইউক্রেনে অভিযান চালাতে গিয়ে হতাহত হয়েছে রুশ বাহিনী। এমনকি কিছু সৈন্য ইউক্রেনীয় সেনাদের হাতে বন্দি হয়েছে, এমনটাই জানিয়েছে রাশিয়া।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ রোববার এক প্রেস ব্রিফিংয়ের সময় হতাহত ও সৈন্য বন্দি হওয়ার ঘটনা স্বীকার করেছেন।

এ ছাড়াও তিনি জানিয়েছেন, অভিযান শুরু হওয়ার পর রুশ সামরিক বাহিনী এ পর্যন্ত ইউক্রেনের ২৫৪টি ট্যাংক, ৩১টি বিমান, ৪৬টি বিভিন্ন রকমের রকেট লঞ্চার সিস্টেম, ১০৩টি আর্টিলারির কামান ও ১৬৪টি সামরিক যান ধ্বংস করেছে।

তবে রাশিয়ার সেনাদের হতাহতের সংখ্যা জানাননি কোনাসেনকভ। তবে তিনি বলেন, রুশ সেনা হতাহতের সংখ্যা জাতীয়তাবাদীদের ও ইউক্রেনীয়দের নিয়মিত বাহিনীর তুলনায় বহু গুণ কম।

এ সময় ইউক্রেনীয় সেনারা অল্পসংখ্যক রুশ সেনা বন্দি করেছে বলেও স্বীকার করেছেন তিনি। বন্দি রুশ সেনারা বিরোধী সেনাদের কাছ থেকে যে আচরণ পেয়েছেন তার নিন্দাও জানিয়েছেন। তিনি দাবি করেন, রুশ যুদ্ধবন্দিদের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হচ্ছে না। তবে রাশিয়ার কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। একই সঙ্গে এও বলেন, রুশ বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের বিচারের আওতায় আনা হবে।

কোনাশেনকভ বলেন, যেকোনো বন্দি ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ভালো আচরণ করবে রুশ সেনারা। যারা অস্ত্র ফেলে দিয়েছে। রুশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে না। তারা তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ আশপাশের এলাকায় লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের। বেলারুশ সীমান্তে উভয় দেশের আলোচনায় বসার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোচনা বাতিল করে ইউক্রেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত