আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ন্যাটোকে নো ফ্লাই জোন গঠন করার দাবি জেলেনস্কির

ন্যাটোকে নো ফ্লাই জোন গঠন করার দাবি জেলেনস্কির

ছবি: এলএবাংলাটাইমস

নো ফ্লাই জোন গঠনের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ন্যাটো জোটকে কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, যদি নো ফ্লাই জোন না দেওয়া হয়, তবে খোদ ন্যাটো জোট রুশ বাহিনীর হামলায় শিকার হবে।

এর আগে রুশ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র।

এদিকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে চীনের কাছে রাশিয়া ড্রোনসহ সামরিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে ইউএস। এ ব্যাপারে চায়নাকে করা হুশিয়ারি দিয়েছে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

তিনি বলেন, এতে করে ইউক্রেনের উপর চলমান রাশিয়ার আগ্রাসন আরও বেগবান হবে এবং ইউক্রেনের প্রতিরোধ হুমকির মুখে পড়বে।

তবে ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস জানায়, রাশিয়ার এমন কোনো অনুরোধ সম্পর্কে চীনের জানা নেই।

সোমবার (১৪ মার্চ) রোমে ইউএস এবং চীনের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর প্রাক্কালে যুক্তরাষ্ট্র চীনকে এই হুশিয়ারি প্রদান করেছে।

রাশিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্ব অনেক পুরানো এবং সংকট শুরু হওয়ার পর থেকেই মস্কোকে চীন মৌখিকভাবে সমর্থন দিয়ে এসেছে। তবে প্রকাশ্যে রাশিয়াকে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দেয়নি চীন।

তবে স্থানীয় গণমাধ্যম ইউএস কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, রাশিয়া চীনের কাছে নির্দিষ্ট করে ড্রোনসহ অন্যান্য সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছে। তবে এই বিষয়ে চীনের মন্তব্য কী, সেটি এখনও জানা যায়নি।

ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাসের মুখপাত্র লিও পেনগিও জানান, রাশিয়া থেকে সামরিক সহায়তা চেয়ে কোনো অনুরোধ সম্পর্কে চীনের জানা নেই। তিনি বলেন, ‘এখন মুখ্য বিষয় হচ্ছে পরিস্থিতি যেনো আরও খারাপের দিকে না যায় কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেটি নিয়ে কাজ করা’।

এছাড়াও বিভিন্ন জায়গায় পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র সরবরাহের বহরকে কেন্দ্র করে হামলা হতে পারে বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি সার্গেই রায়াবকোভ।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এর দায়ভার বাইডেন প্রশাসনকেই নিতে হবে। তিনি আরও বলেন, তিনি ক্ষমতায় থাকলে কখনোই হামলা চালাতে পারতো না রাশিয়া।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত