আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কোয়াডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

কোয়াডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দরা চীনের ক্রমবর্ধমান প্রভাবকে টেক্কা দিতে একত্রে একটি নৌ-পরিকল্পনা পেশ করেছে। পরিকল্পনা মোতাবেক, দেশগুলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবৈধ মাছ ধরা এবং চীনের প্রভাবকে সীমিত রাখতে ৫০ বিলিয়ন ডলারের অবকাঠামো তৈরি করবে।

মঙ্গলবারে (২৪ মে) জাপানের রাজধানী টোকিওতে এই পরিকল্পনা পরিবেশন করা হয়। এটি ইন্দো-প্যাসিফিক কোয়াড জোটের দ্বিতীয় সশরীরে অনুষ্ঠিত বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কাসিদা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী এন্থনি আলবেনিস এক যৌথ বিবৃতিতে বলেন যে কোয়াডের সাম্প্রতি কর্মকান্ড নিজেদের ইতিবাচক ভূমিকা তুলে ধরার জন্য এবং সময়ের সাথে সাথে জোটটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

যদিও বিবৃতিতে সরাসরি চীনের নাম নেওয়া হয়নি। তবে জোটটি জানিয়েছে যে তাঁরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শ্রেনিবিভাগকে চ্যালেঞ্জ করে এমন কর্মকান্ডের বিরোধিতা করে। এর মধ্যে বিতর্কিত অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন, কোস্ট গার্ডের আক্রমণত্মাক ব্যবহার এবং অন্য দেশের প্রাকৃতিক সম্পদ কেঁড়ে নেওয়া অন্যতম।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত