আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউক্রেনকে সহায়তা করতে নোবেল পুরস্কার বিক্রি করলেন রুশ সাংবাদিক

ইউক্রেনকে সহায়তা করতে নোবেল পুরস্কার বিক্রি করলেন রুশ সাংবাদিক

রবিবার সিভিয়েরোদনেৎস্কের শহরতলি মেটিওলকিন দখল করেছিল রাশিয়ার সেনা। সোমবার (২০ জুন) তারা ঢুকে পড়লো মূল শহরে। পূর্ব ইউক্রেনের এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। সিভিয়েরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রাশিয়ার সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে। কারখানার  ভেতরে আশ্রয় নিয়েছিলেন অন্তত তিনশ বেসামরিক মানুষ। তারা সকলেই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছে ইউক্রেনের সেনা।

এর আগে মারিউপোলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল। শেষপর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক মানুষদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দি করেছে রাশিয়ার সেনা। সিভিয়েরোদনেৎস্কে মারিউপলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

রাশিয়ার সাংবাদিকের নোবেল নিলাম

রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ তার সাহিত্যকীর্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সম্প্রতি তিনি তার নোবেল মেডেল নিলামে তুলেছিলেন। ১০৩ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সেখান থেকে পেয়েছেন তিনি। ওই পুরো অর্থই তিনি ইউনিসেফকে দিয়েছেন ইউক্রেনকে সাহায্য করার জন্য।

স্বাধীন সংবাদপত্র নোভায়া গ্যাজেটার সম্পাদক মুরাতভ। প্রথম থেকেই যুদ্ধের তীব্র বিরোধিতা করছেন তিনি। ইউনিসেফকে দেয়া তার অর্থ ইউক্রেনের ঘরহারা শিশুদের জন্য ব্যয় হবে বলে জানিয়েছে ইউনিসেফ।

জেলেনস্কির ভাবনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আইহোর ঝোভকা ডিডাব্লিউকে জানিয়েছেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়া অনেকটাই এগিয়েছে। তাদের আশা, রেকর্ড সময়ে তারা এই সদস্যপদ পাবে। বস্তুত, সম্প্রতি জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, দ্রুত ইউক্রেনকে ইইউ-র সদস্যপদ দেওয়ার বিষয়ে তারা আশাবাদী। ইউক্রেন এই পদ পেলে সকলের সুবিধা হবে বলে জানিয়েছেন ঝোভকা।

ডেনমার্কের সতর্কবার্তা

গ্যাস সরবরাহ ক্রমশ কমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডেনমার্কের গ্যাস সংস্থা। তারা প্রথম পর্যায়ের সতর্কবার্তা ঘোষণা করেছে। ইউরোপে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সাধারণত তিনটি পর্যায়ে সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার প্রথম পর্যায়ের বার্তা ঘোষণা করেছে ডেনমার্ক। তারা জানিয়েছে, এখনো সেখানে ৭৫ শতাংশ গ্যাস মজুত আছে। কিন্তু দ্রুত তা কমে আসছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত