আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে ৪ নারী সাংবাদিক অভিযুক্ত

মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে ৪ নারী সাংবাদিক অভিযুক্ত

ছবি: এলএবাংলাটাইমস

মিশরে একটি বেসরকারি অনলাইন পত্রিকার সম্পাদকসহ চার নারী সাংবাদিককে মিথ্যা সংবাদ প্রকাশ ও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সম্মানহানির দায়ে অভিযুক্ত করা হয়েছে।

ওই প্রতিবেদন প্রকাশের পরই অনলাইন পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগ করে নেশনস ফিউচার পার্টি। এরই জের ধরে গত বুধবার ওই চার নারী সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান প্রসিকিউটররা। তবে আপাতত জামিনে মুক্তি পেয়েছেন ওই চার নারী।

গত ৩১ আগস্ট নেশনস ফিউচার পার্টি সম্পর্কে একটি নিউজলেটার প্রকাশ করে মাদা মাসর। সংবাদটি দেশটির সংসদে আধিপত্য বিস্তার করে এবং প্রেসিডেন্ট সিসিকে দৃঢ়ভাবে সমর্থন দেয়।

তবে নেশনস ফিউচার পার্টি প্রতিবেদনটিকে সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, দেশের নিরাপত্তাকে অস্থিতিশীল করতে সংশয়পূর্ণ ও অপেশাদার কৌশল ব্যবহার করেছে মাদা মাসর। এ নিয়ে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করে দলটি।

প্রতিবেদনটি তৈরি করেছিলেন রানা মামদুহ, সারা সাইফ উদ্দিন ও বিসান কাসাব। মামলায় নেশনস ফিউচার পার্টি এই তিনজনসহ মাদা মাসরের প্রধান সম্পাদক লিনা আত্তালাহের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনে।

এ ছাড়া মিসেস আতালাহের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া একটি নিউজ ওয়েবসাইট চালানোর অভিযোগও আনা হয়। ২০১৮ সালে মিশরে গণমাধ্যম নিয়ন্ত্রণে একটি নতুন আইন কার্যকর হয়। তখন থেকেই লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে মাদা মাসর। কিন্তু এখনো পর্যন্ত তাদের লাইসেন্স দেয়া হয়নি।

মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির অধীনে দেশটিতে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত