আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কাজাখস্তানে পুতিন-এরদোয়ান বৈঠক

কাজাখস্তানে পুতিন-এরদোয়ান বৈঠক

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন। 

এর আগে ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য এরদোয়ান ‘আনুষ্ঠানিকভাবে’ প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনের ওপর রাশিয়া আক্রমণ করার পরপরই তুর্কি নেতা দু’পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করেন। কিন্তু প্রক্রিয়াটি ব্যর্থ হয়।

গত জুলাই মাসে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় বন্দরগুলো থেকে শস্য জাহাজ যাওয়ার অনুমতি দেয়ার জন্য তুরস্ক একটি চুক্তিতেও সাহায্য করেছিল। এই চুক্তির আওতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় আবার শুরু করার অনুমতি দেয়া হয়।

বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, কিয়েভ ও মস্কোর সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে ন্যাটোর সদস্য দেশ তুরস্ক এখন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।

তিনি লিখছেন, কিন্তু ইউক্রেন এখন কীভাবে কোন আলোচনায় যুক্ত হবে তা বলা বেশ কঠিন, এমনকি প্রায় অসম্ভব।

কিয়েভের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় বাহিনী তাদের ভূখণ্ড পুনরুদ্ধার করা এবং দীর্ঘদিন ধরে থাকা অবস্থান পরিত্যাগ করতে রাশিয়াকে বাধ্য করায়, মস্কোর সরকার হয়তো এখন সংঘাত থামিয়ে রাখার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।

এসব বিপর্যয়ের জন্য দেশের ভেতরেই পুতিন সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছে। বিশৃঙ্খলভাবে সেনা মোতায়েনের জন্য রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে, যা এক বিরল ঘটনা। জোর করে সেনাবাহিনীতে নিয়োগের সিদ্ধান্তের পর হাজার হাজার নারী-পুরুষ দেশত্যাগ করেছেন।

রাশিয়া ইউক্রেনের বেসামরিক জায়গাগুলিতে আক্রমণের মাত্রা বাড়িয়েছে। শীত মৌসুমের আগে বিদ্যুৎ কেন্দ্রের মতো জরুরি অবকাঠামোর ক্ষতি করেছে, যা যুদ্ধক্ষেত্রে পরাজয়ের জন্য প্রেসিডেন্ট পুতিনের প্রতিশোধ হিসাবে বর্ণনা করা হয়েছে।

গত সোমবার ইউক্রেনের প্রধান শহরগুলোর ওপর ক্ষেপণাস্ত্রের হামলা কিছু মানুষকে হতবাক করেছে এবং অনেককেই ক্ষুব্ধ করেছে। তবে এসব ঘটনা ইউক্রেনের লড়াইয়ের সংকল্পকে প্রভাবিত করতে পারেনি।

গত সপ্তাহে, চারটি ইউক্রেনীয় অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়া নিজের অংশ বলে ঘোষণা করার পর প্রেসিডেন্ট জেলেনস্কি  পুতিনের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনাকে ‘অসম্ভব’ বলে বর্ণনা করেন। তবে এরপরও রাশিয়ার জন্য সংলাপের দরজা খোলা রাখেন।

পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক সমরাস্ত্র হাতে পাওয়ার পর ইউক্রেন রুশ অধিকৃত সব এলাকা পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত