আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় শত শত যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় শত শত যুদ্ধবিমান

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নজিরবিহীন সামরিক বিমান মহড়া শুরু করেছে। সোমবার শুরু হওয়া এই মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, ভিজিল্যান্ট স্টর্ম নামের এই মহড়া চলবে শুক্রবার পর্যন্ত। ২৪০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিচ্ছে। এই প্রথম দেশ দুটির এতসংখ্যক যুদ্ধবিমান এ ধরনের ইভেন্টে অংশ নিচ্ছে। 

উত্তর কোরিয়া তাদের যৌথ এই সামরিক মহড়ার নিন্দা জানিয়ে বলেছে, আগ্রাসনের জন্য ওয়াশিংটন ও সিউল অনুশীলন করছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক মহড়ার জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি আকাশ ও সাগরপথে সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়া। এ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা নতুন করে মাত্রা পেল। কয়েক দিন আগেও উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় উপকূল থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএমস) ছুড়ে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, গত শুক্রবার উত্তর কোরিয়ার খাংওন প্রদেশের থুংছান এলাকা থেকে এগুলো ছোড়া হয়। যে কোনো ধরনের উসকানি থেকে প্রতিবেশী দেশটিকে বিরত রাখার লক্ষ্য নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে চলা দক্ষিণ কোরিয়ার বড় ধরনের সামরিক মহড়ার শেষ দিন এসব ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।  পিয়ংইয়ং দক্ষিণের সামরিক বাহিনীর এই মহড়াকে ‘উসকানি’ অবহিত করে এর পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল।  আন্তঃকোরিয়ান সীমানা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। এ অঞ্চলটি উত্তর কোরিয়া আগে যেসব জায়গা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার থেকে দক্ষিণ কোরিয়ার অনেক কাছাকাছি। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত