আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ইস্তাম্বুলে হঠাৎ বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

ইস্তাম্বুলে হঠাৎ বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হঠাৎ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১১ জন ।

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় বলেন, ‘বিয়োগলু স্কয়ারের ইস্তিকলাল স্ট্রিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্যকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এরই মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাকস ও পুলিশ পৌঁছেছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, দোকানপাট ও রাস্তাটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি টুইটে জানায়, ‘ইস্তাম্বুলের ইস্তিকলাল রাস্তায় বিস্ফোরণের পর হতাহতের ঘটনা ঘটেছে।’

২০১৫২০১৭ এর মধ্যে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সাঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো দ্বারা তুরস্ক মারাত্মক বোমা হামলার শিকার হয়।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত