আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৫২

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৫২

ছবি: এলএবাংলাটাইমস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী।গতকাল দেশটির জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২ দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানায়।

ভূমিকম্পে নিহত ব্যক্তিদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) সদস্য হেনরি আলফিয়ানদি। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি ছিল। কারণ, বেলা একটার দিকে তারা সবাই স্কুলে ছিল।

গতকাল সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশটির পাহাড়ি এলাকায় আঘাত হানে। এতে পার্শ্ববর্তী সিয়ানজুর শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিধসের ফলে অন্তত একটি গ্রাম মাটিচাপা পড়ে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া স্কুলশিক্ষার্থী আপ্রিজাল মুলাইদি (১৪) বলেছে, ‘ভূমিকম্পে পুরো কক্ষটি ধসে পড়ে। এ সময় ধ্বংসস্তূপের নিচে আমার পা চাপা পড়ে যায়।’ একপর্যায়ে বন্ধু জুলফিকার তাকে ধাক্কা দিয়ে নিরাপদে সরিয়ে দিলে সে বেঁচে যায় বলে জানায় আপ্রিজাল মুলাইদি। কিন্তু আটকে পড়া জুলফিকার সেখানেই প্রাণ হারায়।

আপ্রিজাল মুলাইদি আরও জানিয়েছে, ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ায় লোকজন আটকা পড়ে যায়। সবকিছুই খুব দ্রুত ঘটে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত