আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

আনোয়ার ইব্রাহিম

আনোয়ার ইব্রাহিমই হচ্ছেন মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী। বেশ কয়েকদিনের নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এদিকে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর আজ বিকেল ৫টায় ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে ঝুলন্ত সংসদের সাক্ষী হয়। ওই নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। পরে মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর, আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ।

আনোয়ারের পাকাতান হারাপান পার্টি কোন দলের সঙ্গে জোট করে ক্ষমতায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, আনোয়ারের পাকাতান হারাপান পার্টি ২০১৮ সালে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে তৎকালীন বারিসান ন্যাশনালের রাজত্বের অবসান ঘটায়। কিন্তু দুই বছর পরই তারা ক্ষমতা হারায়।

শেয়ার করুন

পাঠকের মতামত