আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দেউলিয়া ঘোষণার পর এফটিএক্স প্রধানকে বাহামায় গ্রেপ্তার, জামিন নাকচ

দেউলিয়া ঘোষণার পর এফটিএক্স প্রধানকে বাহামায় গ্রেপ্তার, জামিন নাকচ

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘এফটিএক্স’-এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংম্যান-ফ্রিডকে বাহামা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে রাজধানী নাসাউ’র এক আদালতে হাজির করা হয়। তবে আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছে। মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ফ্রিড দেশটির ইতিহাসের সবথেকে বড় প্রতারকদের একজন। খবরে জানানো হয়, বাহামা থেকে তাকে যাতে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পন করা না হয় তার জন্য লড়াই করবেন ফ্রিড। বাহামার প্রধান ম্যাজিস্ট্রেট জয়ান ফার্গুসন-প্র্যাট তার জামিন আবেদন বাতিল করে তাকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন। এর আগে গত সোমবার তিনি বাহামা থেকে গ্রেপ্তার হন। ম্যানহাটানে যুক্তরাষ্ট্রের এটর্নির অফিসের এক টুইট বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে বাহামার কর্তৃপক্ষ স্যামুয়েল ব্যাংকম্যান-ফ্রিডকে গ্রেফতার করেছে। ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও বলছেন, তারা ব্যাংকম্যান-ফ্রিডের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

দেউলিয়া হয়ে যাওয়া ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স এর প্রতিষ্ঠাতা এই স্যাম ব্যাংকম্যান-ফ্রিড। গত মাসে এফটিএক্স যুক্তরাষ্ট্রে আবেদন জানিয়েছিল তাদের প্রতিষ্ঠানটি দেউলিয়া ঘোষণার জন্য। এই এক্সচেঞ্জ ব্যবহারকারীরা সেখান থেকে তাদের অর্থ তুলে নিতে পারছিল না। এফটিএক্স দেউলিয়া হয়ে যাওয়ায় বহু বিনিয়োগকারী তাদের শত শত কোটি ডলার খুইয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ৫০ টি বড় ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে এফটিএক্সের ঋণের পরিমান এখন ৩০০ কোটি ডলারের বেশি।এফটিএক্স এক্সচেঞ্জের মাধ্যমে মানুষ বিটকয়েনের মতো ক্রিপটোকারেন্সি সাধারণ মূদ্রা দিয়ে কেনা-বেচা করতে পারতো। একসময় স্যাম ব্যাংকম্যান-ফ্রিডকে তুলনা করা হতো যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সঙ্গে। গত অক্টোবর মাসেও ব্যাংকম্যান-ফ্রিডের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ বিলিয়ন ডলারের বেশি। তিনি নিয়মিত ডেমোক্রেটিক পার্টিতে অর্থ দান করতেন।

স্যাম ব্যাংকম্যান-ফ্রিড ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স প্রতিষ্ঠা করেন ২০১৯ সালে। তিনি এর আগে ওয়াল স্ট্রীটের শেয়ার মার্কেটে শেয়ার লেন-দেনকারী হিসেবে কাজ করতেন। তার সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন গুগলের সাবেক কর্মী গ্যারি ওয়াং। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জে পরিণত হয়েছিল। প্রতিদিন এখানে এক হাজার কোটি ডলারের ক্রিপটোকারেন্সী লেন-দেন হতো। কিন্তু গত ১১ নভেম্বর এফটিএক্স যুক্তরাষ্ট্রের দেউলিয়া আইনে সুরক্ষার জন্য আবেদন করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত