আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্রিমিয়া পুনরুদ্ধারে 'সক্ষম' কিয়েভ

ক্রিমিয়া পুনরুদ্ধারে 'সক্ষম' কিয়েভ

রুশ বাহিনীর বিরুদ্ধে গত ৯ মাসের যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের নৈপুণ্য ও দৃঢ়তা বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছে বলে মনে করেন মার্কিন প্রশাসন ও সামরিক কর্মকর্তারা। সে হিসেবে ২০১৪ সালে ইউক্রেন থেকে দখল করে নেওয়া উপদ্বীপ ক্রিমিয়াকে রাশিয়ার হাত থেকে পুনরুদ্ধারেরও সক্ষমতা কিয়েভের রয়েছে বলে মনে করেন তাঁরা। তবে, যুদ্ধের এ পর্যায়ে ক্রিমিয়ায় বড় কোনো হামলা কিংবা পুনরুদ্ধারের চেষ্টা করা হলে রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন বলেও আশঙ্কা তাঁদের। খবর এনবিসির।

সম্প্রতি মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা একথা জানিয়েছেন। মার্কিন সরকারের এক কর্মকর্তাকে একটি ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল- ইউক্রেন ক্রিমিয়া পুনরুদ্ধারের চেষ্টা করবে কিনা। তিনি জবাবে বলেছিলেন, অঞ্চলটি ফিরিয়ে নিতে সক্ষমতা রয়েছে ইউক্রেনের।

এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, শিগগির ক্রিমিয়া পুনরুদ্ধরের কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের এবং সেখানে হামলাও চালাবে না দেশটি। তবে ইউক্রেন যুদ্ধের ময়দানে দৃঢ়তা ও ভালো দৃষ্টান্ত দেখিয়েছে বলে স্বীকার করেন ওই কর্মকর্তা। গত ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর থেকে ইউক্রেনের বাহিনী সম্পর্কে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা একেবারেই পাল্টে গেছে। হামলার মাত্র কয়েক দিন কিংবা সপ্তাহের মধ্যেই ইউক্রেনীয় বাহিনীকে রুশ সেনা ও ট্যাংক বহর ধ্বংস করে দেবে- এমনটাই তাঁরা প্রথমে ভেবেছিলেন।

কিন্তু তাঁরাই এখন বলেছেন, ইউক্রেন বিশ্বের অন্যতম পরাশক্তি, উন্নত-সমৃদ্ধ সশস্ত্র সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে দক্ষতা ও নৈপুণ্য দেখিয়েছে। একজন সাবেক ও বর্তমান দুই কর্মকর্তা বলেছেন, প্রধান উদ্বেগের বিষয় হলো, ক্রিমিয়ায় নিয়ন্ত্রণ বজায় রাখতে ডার্টি বোমা বা অন্য পারমাণবিক ডিভাইস ব্যবহার করতে পারে রাশিয়া। অপর সাবেক কর্মকর্তা বলেছেন, এটিই রেড লাইন। অবশ্য তিন মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, রাশিয়া এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র বা ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে কোনো লক্ষণ দেখছে না যুক্তরাষ্ট্র।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ক্রিমিয়া নিয়ে সত্যি সত্যিই লড়াই হলে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। রাশিয়া বড় ধরনের সামরিক সরঞ্জাম নিয়ে লড়াই করবে, যা ইউক্রেনীয় বাহিনীর মোকাবিলা করা ও অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়া কঠিন হবে। এদিকে, নিজ সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। গত শুক্রবার ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলার দিনই এই বৈঠক করেন তিনি। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে সেখানেই বসেন বাহিনীর প্রধানদের সঙ্গে।বৈঠকের ভিডিওতে দেখা যায়, পুতিনের পাশে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সশস্ত্র বাহিনীর প্রধান ভালেরি গেরাসিমভ। এ সময় তাঁদের উদ্দেশে পুতিন বলেন, 'আমরা প্রতিটি যুদ্ধক্ষেত্রের অধিনায়কদের দিকনির্দেশনা শুনব। আমি তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি পদক্ষেপের বিষয়ে আপনাদের প্রস্তাব শুনতে চাই।' ইউক্রেনের সামরিক কর্মকর্তারা ধারণা করছেন, ২০২৩ সালের শুরুর দিকে রাজধানী কিয়েভে ফের হামলা চালাতে পারে রাশিয়া।

এদিকে, ব্যাপক হামলায় বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এরই মধ্যে ৬০ লাখ মানুষ বিদ্যুৎ পেয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এখনও অনেক এলাকা বিদ্যুৎহীন। ফলে সেসব এলাকার মানুষ ঘর গরম করতে না পারায় শীতে কষ্ট পাচ্ছে। সংকট রয়েছে পানির। নিজ সেনাদের মনোবল চাঙ্গা করতে ফ্রন্ট লাইনে সংগীতশিল্পী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পুতিনের নিয়োগ দেওয়া সেনাদের পাশাপাশি স্বেচ্ছায় সামরিক চাকরিতে যোগ দেওয়া পেশাদার শিল্পীদেরও যুদ্ধের সামনের সারিতে রাখা হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত